এবার কাপড় ইস্ত্রি করবে রোবট!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কাপড়-চোপড় ধোয়া যতোটা ঝামেলার তার থেকে বেশি ঝামেলা কাপড় ইস্ত্রি করে ভাঁজ করা। এবার সেই ঝামেলা মেটাতে আসছে রোবট। সে এখন থেকে কাপড় ইস্ত্রি করবে!

প্রযুক্তির কল্যাণে কাপড় ধোয়ার ঝামেলা অনেক আগেই শেষ হয়েছে। কাপড় ধোঁয়ার বিকল্প হিসেবে এসেছে ওয়াশিং মেশিন। তবে ওয়াশিং মেশিন আপনার কাপড় ইস্ত্রি করে ভাঁজ করে দেবে না। এবার আধুনিক বিশ্বে কাপড় ইস্ত্রি আর ভাঁজ করার জন্যও আবিষ্কিৃত হয়েছে রোবট!

এক আদেশেই ভাঁজ হয়ে যাবে আপনার সব পোশাক। শুধু তাই নয়, ইস্ত্রিও হয়ে যাবে। এ যেনো এক জাদুর কারিগর! এই রোবটটি দেখতে অনেকটা চার কোণা বাক্সের মতোই। রোবটটির নাম দেওয়া হয়েছে‘ফোল্ডি ফ্রেন্ড’।

রোবটটির নির্মাতা জানান যে, ফোল্ডিং ফ্রেন্ড মেশিনটি কাপড় ভাঁজ করতে অত্যন্ত দক্ষ। মেশিনটির দৈর্ঘ্য ৩২ ইঞ্চি ,প্রস্থ ২৮ ইঞ্চি। মেশিনটির ওজন সাড়ে ২৯ কেজি। এই রোবটটিকে বাড়ির যেকোনো স্থানে আপনি রাখতে পারবেন।

বিশেষ কিছু সুইচ আছে ফোল্ডি ফ্রেন্ডে । যেভাবে আপনি পোশাক ভাঁজ করতে চান সেভাবেই ভাঁজ করে দেবে এই রোবটটি । কাপড়ের ধরণ, ফুল হাতা নাকি হাফ হাতা তাও শনাক্ত করতে পারে রোবটটি।

২০১৭ সালের মধ্যেই ক্রেতাদের হাতে রোবটটি তুলে দিতে পারবেন বলে আশা করছেন এই রোবটটির নির্মাতা প্রতিষ্ঠান।

This post was last modified on জুন ১৪, ২০২২ 1:42 pm

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে