দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোট পর্দা থেকে বড় পর্দায় সফল অভিনেতা ও অভিনেতীর খ্যাতি পেয়েছেন দু’জনই। এই জুটি আবারও ঈদ উপলক্ষে ছোট পর্দায় জুটি বেঁধেছেন।
ছোট পর্দা থেকে নাম লেখান চলচ্চিত্রে। এখন সিনেমা নিয়ে খুবই ব্যস্ত এই দুই তারকা এবার টিভি নাটকের জন্য সময় দিয়েছেন। অভিনেতা আরেফিন শুভ ও বিদ্যা সিনহা মিম এবারের ঈদের জন্য নির্মিত আড্ডার অনুষ্ঠান ‘প্রিয় তারকার সঙ্গে’ এই দুই তারকাকে দেখা যাবে। সম্প্রতি বাংলাভিশনের স্টুডিওতে এই টিভি অনুষ্ঠানটির শুটিং সম্পন্ন হয়েছে।
এই অনুষ্ঠানটিতে শুভ ও মিম বলেছেন তাঁদের ব্যক্তি ও অভিনয়জীবনের অজানা অনেক কথা। সেইসঙ্গে ভক্তদের কিছু প্রশ্নের জবাবও।
এই অনুষ্ঠানটি প্রচারিত হবে বাংলাভিশনে ঈদের তৃতীয় দিন রাত ৮টা ৫০ মিনিটে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শামীম শাহেদ। প্রযোজনা করেছেন শাহীদ সম্পদ।
সংবাদ মাধ্যমকে আরেফিন শুভ বলেছেন, ‘অনুষ্ঠান নয়, শুটিংয়ের সময় মনে হয়েছে সত্যিই একটি প্রাণবন্ত আড্ডায় ছিলাম। যেখানে পর্দার বাইরে ব্যক্তি শুভ কেমন, তার চিন্তা, ভাবনা, দর্শন দর্শকরা সবকিছুই সহজভাবে জানতে পারবেন।’
This post was last modified on জুন ১৪, ২০১৬ 5:51 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…