৪০ বছরেও ঘুষ খাননি এক পুলিশকর্মী: রাষ্ট্রীয় সম্মাননা পাচ্ছেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পুলিশের চাকরি করেন অথচ ঘুষ খান না এমন পুলিশ সদস্য সাধারণ দেখা যায় না। তবে ব্যতিক্রম সদস্যও দু’এক জন রয়েছে। ৪০ বছর ধরে পুলিশের চাকরি করছেন তবে কখনও ঘুষ খান নি।

এমন এক পুলিশ সদস্য পাওয়া গেছে ইন্দোনেশিয়ায়। এই পুলিশ সদস্যকে সম্মান জানানোর পরিকল্পনা গ্রহণ করেছে ইন্দোনেশিয়া সরকার।

বিভিন্ন সময় ঘুষের প্রলোভন এলেও তা প্রত্যাখ্যান করেছেন কঠোরভাবে। পরিবারের জন্য অন্য কিছু করে বাড়তি টাকা আয় করেন। সেজন্য তাদের এক কর্মীকে দেশের জাতীয় পুলিশ দিবসে সম্মান জানাতে চলেছে ইন্দোনেশিয়া পুলিশ।

Related Post

ব্যতিক্রম পুলিশের নাম সেলাদি। ৫৭ বছর বয়সি ওই পুলিশকর্মী। তার এক পয়সাও ঘুষ না নেওয়ার পণের কথা মিডিয়ায় ফলাও করে প্রকাশ হওয়ায় তাকে নিয়ে হইচই পড়ে গেছে। দুনিয়া জোড়া অনেক দেশই সাহসিকতার জন্য পুলিশ কর্মীদের পুরস্কৃত করে থাকে। তবে ইন্দোনেশিয়া পুলিশ কর্তৃপক্ষ সেলাদির মতো সামান্য এক পুলিশকর্মীকে সম্মান জানাতে চলেছে তার সততার স্বীকৃতি স্বরূপ।

৩ সন্তানের বাবা সেলাদি বলেছেন, তিনি কাজ করেন জাভা দ্বীপের মালাং শহরের ড্রাইভিং লাইসেন্স অনুমোদন কেন্দ্রে। সেখানে ঘুষ নিয়ে লাইসেন্স দেওয়াটাই নিয়মে পরিণত হয়েছে। মাসে মাত্র ৪০০ ডলার বেতন সত্ত্বেও তার কখনও উপরি আয়ের বাসনা জন্মায়নি।

সেলাদি বলেছেন, অনেকেই ড্রাইভিং টেস্টে পাশ করিয়ে দিতে ঘুষ কিংবা উপহার দিতে চায়। তবে আমি সবসময় তা প্রত্যাখ্যান করেছি। এটা আমার বাবা-মায়ের শিক্ষা।

আর্থিক টানাটানির কারণে নিজের বাড়ি করা হয়নি। স্ত্রী-সন্তানদের নিয়ে থাকেন শ্বশুরবাড়িতেই।

২০০৪ সালে সেলাদি আবর্জনার স্তূপ ঘেঁটে পুনর্ব্যবহারযোগ্য কিছু সামগ্রী খুঁজে বের করে সেসব বিক্রি করা শুরু করেন। এই বিক্রি হতে দৈনিক ৫ ডলার বাড়তি রোজগার হয়। এতেই খুশি সেলাদি।

This post was last modified on জুলাই ১০, ২০১৬ 11:17 am

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে