এখন থেকে ওবামাকে ফেসবুক মেসেঞ্জারে মেসেজ পাঠানো যাবে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি তাতে কোনো সন্দেহ নেই। সেই ক্ষমতাধর ব্যক্তিকে ফেসবুক মেসেঞ্জারে মেসেজ পাঠানো যাবে!

এতোদিন হাতে লেখা চিঠি, ইমেল বা টুইটারে টুইট করা যোগাযোগ করা যেতো মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে। এখন থেকে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমেও যোগাযোগ করা যাবে বিশ্বের সর্বোচ্চ ক্ষমতাধর এই মানুষটির সঙ্গে!

সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, সামাজিক যোগাযোগ জায়ান্ট ফেসবুক হোয়াইট হাউজের জন্য এর মেসেজিং প্ল্যাটফর্মে নতুন একটি চ্যাট বুট চালু করেছে। এতে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্বের যে কোনো দেশের মানুষ চাইলেই বারাক ওবামাকে মেসেজ পাঠাতে পারবেন। বুধবার হোয়াইট হাউস হতে এই ঘোষণা দেওয়া হয়েছে।

Related Post

এ বিষয়ে একটি অনলাইন পোস্টে হোয়াইট হাউসের প্রধান ডিজিটাল অফিসার জেসন গোল্ডম্যান জানিয়েছেন, ওবামা দিনে হাতে লেখা বা ইমেইলের ১০টি করে চিঠি পড়ে থাকেন। এখন ফেসবুক মেসেজও এর অংশ হতে চলেছে।

বন্ধুদের মেসেজ যেভাবে পাঠানো হয় ঠিক তেমনভাবেই হোয়াইট হাউসের ফেসবুক পেজে গিয়ে মেসেজ আইকনে হিট করে ওবামার সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
বলা হয়েছে, একটি মেসেঞ্জার বক্স উঠে আসার পর ‘লেটস গো!’-তে ক্লিক করতে হবে ব্যবহারকারীকে। একটি মেসেজে তখন জিজ্ঞাসা করা হবে- ‘দারুণ! এখন, আপনি প্রেসিডেন্ট ওবামাকে কী কিছু বলতে চান?’

এরপর মেসেঞ্জার বটটি ব্যবহারকারীকে তার মেসেজ চেক করতে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের ঠিকানা চাইবে। যদি ব্যবহারকারী মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান না করেন, সেক্ষেত্রে হোয়াইট হাউস বটটি ব্যবহারকারীর ই-মেইল ঠিকানাটি গ্রহণ করবে।

এভাবে আপনি এখন থেকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র প্রধানের কাছে ইচ্ছে করলেই ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে মেসেজ পাঠাতে পারবেন!

This post was last modified on আগস্ট ১৩, ২০১৬ 5:56 pm

স্টাফ রিপোর্টার

Recent Posts

দুই বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এবং বাংলাদেশের ১ নম্বর হ্যান্ডসেট ব্র্যান্ড…

% দিন আগে

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে