দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কেমন লাগবে যদি আপনি কোনো কিছু উল্টো দেখেন? এবার সত্যিই আজ রয়েছে চমকে দেওয়ার মতো জার্মানির ‘উল্টোডাঙা’ রেস্তোরাঁর গল্প!
এক উল্টো রেস্তোরাঁ! কীভাবে? জানতে গেলে আপনাকে ঢুঁ মারতেই হবে এই রেস্তোরাঁর অন্দরে। তবে এটি কোনো আবোল তাবোলের দেশ নয়। দিব্যি রয়েছে এই গ্রহেই অর্থাৎ পৃথিবীর মধ্যেই। তবে মাধ্যাকর্ষঁণ শক্তিকে ‘অগ্রাহ্য করে’ কেমন করে সিলিং বেয়ে হাঁটবেন আপনি? এটি কী সম্ভব? কেমন করে উল্টো সোফায় বসা যাবে, উল্টো কাপে কফি খাবেন কীভাবে? সবই কেমন যেনো উল্টাপাল্টা একটা অবস্থা।
এই অভিনব রেস্তোরাঁটি তৈরি হয়েছে জার্মানির ওয়েরথেম-এ। যদিও এখনও সাধারণের জন্য খোলা হয়নি এই রেস্তোরাঁর দরজা। তাতে কী, সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই জনপ্রিয়তার শিখরে ছুঁইয়ে দিয়েছে এই ‘টপেলস হাউস’।
এই রেস্তোরাঁটি তৈরির যখন কাজ চলছিল তখনই এর বেশকিছু অভিনব ছবি তুলে পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়াতে। রান্নাঘর হতে বাথরুম, বারান্দা হতে খাওয়ার টেবিল- এই রেস্তোরাঁর সব কিছুই এমন উল্টো উল্টো দেখে চমকে গেছেন সাধারণ মানুষ।
তবে কীভাবে মাধ্যাকর্ষণ শক্তিকে ‘বুড়ো আঙ্গুল দেখিয়ে’ এভাবে সিলিং হতে ঝুলে রয়েছেন সবাই।
সত্যিই তাই? নাকি এটি দৃষ্টিভ্রম? নাকি সবটাই ক্যামেরার কারসাজিতে হয়েছে? তবে বিষয়টি খোলসা করেননি রেস্তোরাঁ কর্তৃপক্ষ।
অবশ্য রেস্তোরাঁর ওপেনিং সেরিমনি না হওয়া পর্যন্ত বিষয়টি গোপনই রাখতে চান তাঁরা। তবে ওপেনিংয়ের আগ পর্যন্ত জোর কদমে ওয়েব দুনিয়ায় প্রচার চালাচ্ছেন মালিকপক্ষ। দেখা যাক শেষ পর্যন্ত কী দেখা যায় বাস্তবে!
This post was last modified on সেপ্টেম্বর ১৪, ২০১৬ 11:38 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…