জাপানে পাওয়া গেছে বিশ্বের প্রাচীনতম বড়শি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের প্রাচীনতম দুটি বড়শির সন্ধান পাওয়া গেছে জাপানে। জাপানের ওকিনাওয়া দ্বীপের গুহায় বড়শিগুলোর সন্ধান পাওয়া এই বড়শি ২৩ হাজার বছরের পুরোনো বলে দাবি গবেষকদের।

সংবাদ মাধ্যমের খবরে বলা হয় একদল গবেষক ওকিনাওয়া দ্বীপের উদ্ধার হওয়া প্রত্নতান্ত্রিক নিদর্শন ও সেখানে মানুষ বসতির সময়কাল নিয়ে গবেষণা করছেন।

যুক্তরাষ্ট্রের বিজ্ঞান সাময়িকী প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস সম্প্রতি এই গবেষণা নিবন্ধটি প্রকাশ করে।

Related Post

গবেষকরা বলেছেন, মূলত সামুদ্রিক শামুক কেটে ওকিনাওয়ার বড়শিগুলো তৈরি করা হয়।

ইতিপূর্বে পূর্ব তিমুরে পাওয়া প্রচীন বড়শি ছিল ১৬ হাজার বছরের পুরোনো ও পাপুয়া নিউগিনিতে পাওয়া অপর বড়শিটি ছিল ১৮ হাজার বছরের পুরোনো।

গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়, ওকিনাওয়া দ্বীপের গুহায় আরও প্রত্মতান্ত্রিক নিদর্শন পাওয়া গেছে। এসব নিদর্শন পরীক্ষা-নিরীক্ষা করে গবেষকরা জানিয়েছেন, অন্তত ৩০ হাজার বছর পূর্বে ওকিনাওয়ায় মানববসতি শুরু হয়েছে।

গবেষকরা দাবি করেন, ওই সময়ে সমুদ্রপথে চলাচলেও ছিল উন্নত প্রযুক্তি। পূর্বে ধারণা করা হতো, উন্নত সামুদ্রিক চলাচলের আবির্ভাব ঘটেছিল এরও অনেক পরে।

গবেষকদের ধারণা, আধুনিক মানুষ সর্বপ্রথম দ্বীপে বসবাস শুরু করে অন্তত ৫০ হাজার বছর পূর্বে। পৃথিবীজুড়ে মানুষ ছড়িয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের মাছ ধরা জানা বিশেষ প্রয়োজন ছিল।

গবেষকরা বলেছেন, ইন্দোনেশিয়া এবং পাপুয়া নিউগিনিতে প্রচীন মানুষের মাছ ধরা জানার বিষয়ে তথ্য পাওয়া গেছে। তবে বড়শিতে মাছ ধরার কায়দাটি আদিম মানুষ কীভাবে শিখেছিল, সেটি এখনও স্পষ্ট হয়নি।

This post was last modified on সেপ্টেম্বর ২৬, ২০১৬ 1:19 am

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে