নারীরা চিরযুবতী থাকেন এমন এক অঞ্চলের কাহিনী!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একটি অঞ্চল রয়েছে যেখানে নারীরা চিরযুবতী! এমন কথা শুনে বিশেষ করে নারীরা হয়তো ভাববেন যতো টাকায় লাগুক না কেনো সেখানে তাদের যেতেই হবে। কারণ তারা সব সময় যুবতী থাকতে চান!

সত্যিই আপনি যদি জীবনে অন্তত একবার ঘুরে আসুন পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার কাছে হানজা নামক উপত্যকায়। সেখানে আপনার সামনে দিয়ে কোনও সুন্দরী নারী হেঁটে চলে গেলে, ভুলেও তাঁকে নিয়ে কোনো আকাশ-কুসুম ভেবে ঘর বাঁধার স্বপ্ন দেখতে যাবেন না। কারণ ওই নারীর বয়স হয়তো আপনার মায়ের থেকেও অনেক বেশি।

তবে হ্যাঁ এটিই সত্যি। এর কারণ হলো প্রাকৃতিক সম্পদে ভরপুর এই এলাকার নারীরা চিরযুবতী। একজন ৮০ বছরের বৃদ্ধাকেও ৩০/৩৫ বছরের যুবতী হিসেবে চালিয়ে দেওয়া সম্ভব! সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, ৬০ বছর বয়সে মা হওয়াটাও এই এলাকায় খুবই স্বাভাবিক বিষয়। হামেশাই এমন হতে দেখা যায়। সে কারণে ৯০-এর বৃদ্ধও হচ্ছেন সদ্যজাত সন্তানের গর্বিত বাবা!

Related Post

সংবাদ মাধ্যমের এক তথ্যে জানা যায়, এই উপত্যকার জনসংখ্যা প্রায় ৮৭ হাজার। এখানকার গড় আয়ু ১৫০ বছর। এই এলাকার সেঞ্চুরি পার করা বৃদ্ধও দিব্যি সুস্থ-সবল, তরতাজা জীবন যাপন করছেন!

প্রতিদিন ভোর ৫ টায় ঘুম হতে উঠে কাজে লেগে পড়েন এই এলাকার মানুষগুলো। আহার করেন সম্পূর্ণ রাসায়নিক বর্জিত একেবারে খাঁটি প্রাকৃতিকভাবে উৎপাদিত খাবার। তীব্র ঠাণ্ডা হলেও কনকনে ঠাণ্ডা পানিতেই স্নান করেন তারা। এককথায় অতি সাদামাটা, ছাপোসা জীবনযাপন তাদের। হয়তো সেখানেই লুকিয়ে রয়েছে তাদের চিরযৌবনের রহস্যবৃত্ত!

This post was last modified on সেপ্টেম্বর ২৪, ২০১৬ 10:48 am

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে