ছবিতে তরুণীর কাঁধে ভৌতিক ওই হাতটি কার!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা অনেকেই ভুত-পেতে বিশ্বাস করি। কিন্তু অশরীরী আত্মা বা ভূত বলে কিছু কি রয়েছে? তাহলে ভাবুন ছবিতে তরুণীর কাঁধে ভৌতিক ওই হাতটি কার!

এমন বিশ্বাস-বিশ্বাসীর দ্বন্দ্ব কোনওদিন মিটে যাওয়ার নয়। ইতিমধ্যেই বিতর্ককে উস্কে দিল প্রায় একশো বছরেরও বেশি আগে তোলা এই ছবি। ছবিটি সম্প্রতি আবিষ্কৃত হয়েছে পুরনো সংগ্রহশালা হতে। ছবিটি প্রকাশিত হয়েছে ইন্টারনেটে।

ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোড়ন সৃষ্টি হয়েছে বিশ্বময়। অনেকেই মনে করছেন, এই ছবিটি পৃথিবীতে অশরীরী আত্মাদের বিচরণের প্রত্যক্ষ প্রমাণ বলা যাবে। এই ছবিটির ইতিহাস কী?

Related Post

১৯০০ সালে উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্ট শহরের একটি লিনেন মিলে এই ছবিটি তোলা হয়। সাদাকালো ছবিটিতে দেখা যাচ্ছে যে, হাসিমুখে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন ১৫ তরুণী, যাঁরা প্রত্যেকেই ওই মিলটির তৎকালীন কর্মী। তবে ভালো করে ছবিটি দেখলে বোঝা যাবে এক তরুণীর ঘাড়ের ওপর একটি হাত। আসলে ওই হাতটি কোথায় থেকে এলো? এই প্রশ্ন আসতেই পারে। আসলে এটি কার হাত হতে পারে? মেয়েটির কোনও সহকর্মীর হাত? ছবিতে দেখা যাচ্ছে তাঁরা তো সকলেই হাত গুটিয়ে রয়েছেন। তাহলে এই হাতটি কার?

এভাবেই দানা বাঁধছে সন্দেহ। প্যারানর্মালবাদীরা বলছেন যে, এই হাতটি কোনও আত্মার না হয়ে যায় না! কোনও কারণে সেই সময় হয়তো শরীরী রূপ ধরে মেয়েটির কাঁধে হাত রেখেছিল কোনও অশরীরী আত্মা। তবে এই ছবিটিকে ‘এডিটেড’ বলে দাবি করে এই সন্দেহকেও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এর একটিই কারণ হলো ১৯০০ সালে ফোটোশপ জাতীয় কোনও ফোটো এডিটর আবিষ্কৃত হয়নি। তাহলে কি এটি সত্যিই পৃথিবীতে ভূতের অস্তিত্বের প্রমাণ বহন করে?

ছবিটির ভৌতিকতার পক্ষে কিংবা বিপক্ষে মত দেওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত ছিলেন যাঁরা, ছবির সেই ১৫ জন তরুণী বা ছবিটির ফোটোগ্রাফার-কেওই বর্তমানে জীবিত নেই। কাজেই ক্রমশ ঘনিভূত হচ্ছে রহস্য। ওই হাত সত্যিই অশরীরী আত্মার, নাকি কেও মজা করে ছবি তোলার সময় মেয়েটির পিছনে লুকিয়ে হাত রেখেছিলেন তাঁর কাঁধে? সেই প্রশ্নের উত্তর বোধ করি কারই পছন্দ নাও হতে পারে। তাহলে কী এটি প্রশ্নই থেকে যাবে?

This post was last modified on অক্টোবর ১০, ২০১৬ 12:06 am

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে