সৌদি তরুণী ট্ইুটারে বোরখা ছাড়া ছবি দেওয়ায় গ্রেফতার!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক সৌদি তরুণীকে বোরখা ছাড়া নিজের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করার অপরাধে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

সৌদি আরবের রাজধানী রিয়াদের পুলিশের পক্ষ হতে সোমবার এই ঘটনা জানানো হয়। রিয়াদ পুলিশের মুখপাত্র ফাওয়াজ আল মাইমেন গ্রেফতারকৃত ওই তরুণীর নাম জানাতে অস্বীকার করলেও সৌদি গণমাধ্যমের খবরে তার নাম মালেক আল শেহরি বলে দাবি করা হয়েছে।

সৌদির ‘সাধারণ নীতি অবমাননা’ করার অপরাধে দায়িত্বের জায়গা হতেই ওই নারীকে গ্রেফতার করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে পুলিশের মুখপাত্র মাইমেন।

Related Post

তিনি বলেন, রিয়াদের একটি ব্যস্ত ও পরিচিত ক্যাফের সামনে মাথা না ঢেকে দাঁড়িয়ে ছবি তুলে তা টুইটারে পোস্ট করেছেন অভিযুক্ত ওই তরুণী। এই ধরনের পোশাককে ইসলাম কখনও অনুমোদন দেয় না।

উল্লেখ্য, তেল সমৃদ্ধ সৌদি আরবে মুসলিম নারীদের চলাচলের ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। সেখানে নারীরা গাড়ি চালানোর অনুমতিও দেওয়া হয় না। যদিও বিশ্ব প্রেক্ষাপটে সাম্প্রতিক সময় সৌদি আরব নারীদের প্রতি বেশ নমনীয় মনোভাব দেখাচ্ছে।

This post was last modified on ডিসেম্বর ১৪, ২০১৬ 12:29 am

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে