৩৯ লক্ষ ডলার লটারিতে জিতলেন স্বপ্নে পাওয়া নম্বর দিয়ে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ লটারি মানেই ভাগ্যের ব্যাপার। লটারির ভাগ্য সবার হয় না। তবে এবার এক ব্যক্তি ব্যতিক্রমি ঘটনায় লটারি জিতলেন। স্বপ্নে পাওয়া নম্বর দিয়ে তিনি লটারি জিতলেন!

বিবিসির খবরে বলা হয়েছে, কানাডার এক নারী ঘটিয়েছেন এমন একটি ঘটনা। তিনি লটারিতে ৩৯ লক্ষ ডলার জিতেছেন। গত ৩০ বছর ধরে একই নম্বর ব্যবহার করে লটারি খেলছেন। সেই নম্বর নাকি তিনি পেয়েছেন স্বপ্নে।

কানাডার পূর্বাঞ্চলীয় প্রদেশ নোভা স্কশিয়ারের বাসিন্দা হলেন ওই নারী ওলগা বেনো। দীর্ঘদিন ধরে একই নাম্বার দিয়ে লটারি ধরা প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ১৯৮৯ সালের মে মাসের এক রাতে তিনি স্বপ্নের মধ্যে পান এই নম্বরগুলো। তারপর হতে নিয়মিতভাবে লটারিতে তিনি ওই একই নম্বর ব্যবহার করে আসছিলেন।

Related Post

লটারি জেতা প্রসঙ্গে তিনি বলেছেন, ‘প্রথমে ভেবেছিলাম চোখে হয়তো ভুল দেখছি, নিশ্চয় কোথাও ভুল হয়েছে আমার। গত ২৮ ডিসেম্বর কানাডায় দু’জন লটারি বিজয়ীর মধ্যে একজন হলেন এই কানাডার নারী বেনো।

উল্লেখ্য, ১০ বছর পূর্বে বেনোর ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসার খরচ জোগাতে তাকে বাড়ি পর্যন্ত বিক্রি করতে হয়। এখন লটারির টাকা দিয়ে সুন্দর একটা বাড়ি তৈরি করে বাকি জীবনটা কাটাতে চান ওলগা বেনো।

This post was last modified on জানুয়ারি ৩১, ২০১৭ 10:14 pm

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে