The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

আঙুলে চাপ দিলেই নাকি মাথা ব্যথা কমে যাবে! আসলেও কী তাই?

ধরুন আপনার প্রচণ্ড মাথাব্যথা করছে। এখন থেকে ঠিক মাথা না টিপে আপনার হাতের আঙুল টিপবেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মাথা ব্যথার সমস্যা নাই এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। তবে এবার এই মাথা ব্যথা দূর করার একটি সহজ সলুশন পাওয়া গেছে। আঙুলে চাপ দিলেই নাকি মাথা ব্যথা কমে যাবে! আসলেও কী তাই? চলুন বিষয়টি জেনে নিই।

আঙুলে চাপ দিলেই নাকি মাথা ব্যথা কমে যাবে! আসলেও কী তাই? 1

ধরুন আপনার প্রচণ্ড মাথাব্যথা করছে। এসময় মাথার যন্ত্রণা কমাতে যেমন মাথা টিপে নেন কাওকে দিয়ে। এখন থেকে ঠিক মাথা না টিপে আপনার হাতের আঙুল টিপবেন। তবে আঙুল টেপার কথা শুনে হয়তো আপনি বিরক্তবোধ করতে পারেন। তবে এতে বিরক্ত বোধ করার কোনোই কারণ নেই। একটু শান্ত হোন, কারণ বিশেষজ্ঞরা মাথার যন্ত্রণা কমাতে প্রাচীন পদ্ধতি অ্যাকুপ্রেসারকে (আমরা বলি আকুপাংচারও) কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন। যার সাহায্যে আঙুলে চাপ দিলেই মাথা ব্যথা নাকি কমে যাবে!

বিশেষজ্ঞরা বলেছেন, কপাল ও নাকের চারপাশের অংশকে সাইনাস এরিয়া বলা হয়। এই অংশে যদি কখনও যন্ত্রণা হয়, তাহলে আঙুলের ডগায়, মানে যেখানে নখ রয়েছে, সেখানে অনবরতো ম্যাসাজ করতে থাকুন। কিছুক্ষণ এভাবে ম্যাসাজ করলে আপনি আরাম পাবেন।

আঙুলে চাপ দিলেই নাকি মাথা ব্যথা কমে যাবে! আসলেও কী তাই? 2

যদি স্ট্রেসের কারণে মাথাব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে বুড়ো আঙুল বাদ দিয়ে প্রতিটি আঙুলই ভালো করে ম্যাসাজ করতে থাকুন। এছাড়া তর্জনি ও বুড়ো আঙুলের সংযোগ স্থলেও চাপ দিয়ে মাসাজ করতে থাকুন। এমনটা করলে নাকি মাথার যন্ত্রণা একদম কমে যাবে!

আবার দুই হাতের তালু ও আঙুলগুলি ভালো করে মাসাজ করলেও মাথা ব্যথার কষ্ট কমে যাবে। তবে মনে রাখবেন আঙুলের উপর যখন চাপ প্রয়োগ করবেন, তখন জায়গাটা কম করে হলেও ২ মিনিট চেপে রাখতে হবে। এভাবে ২-৩ বার করলেই মাথার যন্ত্রণা নাকি কমে যাবে। বিষয়টির সত্যতা আমাদের জানা নেই। তবে পরীক্ষা করে দেখতে অসুবিধা কোথায়?

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali