ডেল এবার নিয়ে এলো তারবিহীন চার্জিং ল্যাপটপ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের অন্যতম ল্যাপটপ নির্মাতা প্রতিষ্ঠান ডেল এবার বাজারে এনেছে বিশ্বের প্রথম তারবিহীন চার্জিং ল্যাপটপ! ‘ডেল ল্যাটিটিউড ৭২৮৫’ মডেলের এই ল্যাপটপটিতে রয়েছে তারবিহীন চার্জিং কিবোর্ড ও চার্জিং ম্যাট।

গেল জানুয়ারিতে অনুষ্ঠিত সিইএস মেলায় এই তারবিহীন চার্জিং ল্যাপটপ তৈরি করার ঘোষণা দিয়েছিল ডেল। ঘোষণা দেওয়ার ৬ মাস পরই তারা এই ল্যাপটপটি বাজারে নিয়ে এলো।

ডেলের এই ল্যাপটপটি ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে বাজারজাতকরণ শুরু করেছে। প্রথম অবস্থায় তারবিহীন চার্জিং ল্যাপটপের দাম ধরা হয়েছে ১,১৯৯ ডলার। এরসঙ্গে অবশ্য তারবিহীন চার্জিং কিবোর্ড ও চার্জিং ম্যাট এর দাম অন্তর্ভুক্ত করেনি প্রতিষ্ঠানটি। এ দুটির জন্য পৃথকভাবে যথাক্রমে ৩৭৯.৯৯ ও ১৯৯.৯৯ ডলার গ্রাহককে খরচ করতে হবে।

Related Post

জানানো হয়েছে, কিবোর্ড ও ট্যাবলেট উভয়েরই পৃথক ব্যাটারি রয়েছে। মূলত কিবোর্ডটিই ট্যাবলেটটির তারবিহীন চার্জারের কাজ করবে। ল্যাপটপটিকে পৃথকভাবে চার্জ করার কোনো অপশন রাখাই হয়নি। ল্যাপটপটিকে কিবোর্ডের সঙ্গে যুক্ত করার সঙ্গে সঙ্গেই চার্জিং ম্যাট প্রথমে ল্যাপটপটিকে ও পরে কিবোর্ডটিকে চার্জ করবে।

জানা গেছে, ‘ডেল ল্যাটিচিউড ৭২৮৫’ নামের ২-ইন-১ ল্যাপটপটিতে আরও রয়েছে ২৮৮০ বাই ১৯২০ পিক্সেল রেজ্যুলেশন সমৃদ্ধ ১২-ইঞ্চির ডিসপ্লে। আরও রয়েছে ৮ গিগাবাইট/১৬ গিগাবাইট র‌্যাম। এই ল্যাপটপটি ইন্টেলের কবি লেক প্রসেসর চালিত। ল্যাপটপটিতে রয়েছে ৫১২ গিগাবাইট স্টোরেজ সুবিধা ও অতিরিক্ত স্টোরেজের জন্য মাইক্রোএসডি কার্ড যোগ করার সুবিধাও রয়েছে। এছাড়াও ল্যাপটপটিতে ‘উইন্ডোজ হ্যালো’ সমর্থনযোগ্য একটি আইআর ক্যামেরাও সংযুক্ত রয়েছে।

এই ল্যাপটপটি ট্যাবলেট মোডে থাকা অবস্থায় ৬ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। অপরদিকে কিবোর্ড বেসে সংযুক্ত করা হলে তা ৯ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে এই নতুন ল্যাপটপটি- এমন দাবিই করেছে ডেল কর্তৃপক্ষ।

This post was last modified on জুলাই ১৪, ২০১৭ 9:52 am

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে