এবার সন্ধান মিলেছে অদ্ভুত এক টাকার গাছের!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টাকার গাছের কথা শুনলে আমরা বেশি আগ্রহী হয়ে উঠতে পারি। কারণ আমরা টাকার পিছে ছুটতে ছুটতে হয়রান হয়ে যায়। তবে এমনই একটি অদ্ভুত টাকার গাছের সন্ধান পাওয়া গেছে স্কটল্যান্ডে।

তবে এই টাকার গাছকে কেও কেও ভুতের গাছ বলেও অভিহিত করেছেন। তাই কেও টাকার লোভে সেখানে যেতে ভয় পাচ্ছেন। এই টাকার গাছটিকে কেও যেমন বলেন যে ভূতের বাস, ঠিক তেমনি কারোর দাবি হলো, দেবতা নাকি থাকতেন ওই গাছে! স্কটল্যান্ডের ওই টাকার গাছ সম্পর্কে এমনই ধারণা লোক-মুখে শোনা যাচ্ছে। যে কারণে ১৭০০ বছরের পুরোনো এই গাছটি বর্তমানে অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে।

দেশ বিদেশের পর্যটকদের আকর্ষণের অন্যতম এই কেন্দ্রটি স্কটল্যান্ডের পিক জেলার জঙ্গলে অবস্থিত। সেখানেই রয়েছে এই গাছ। বহু পর্যটকই এখানে এসে এই গাছে কয়েন লাগিয়ে যান। বছরের পর বছর ধরে এমনই চলে আসছে। যে কারণে এই গাছে কোনও ফল নয়, দেখা যায় শুধুই কয়েন!

Related Post

অনেক বিদেশী পর্যটকরাও কয়েন লাগিয়ে যান। তাই এই গাছে দেখা যায় বিভিন্ন দেশের কয়েন। অনেকেই এই গাছটিতে পূজো করেন। স্থানীয়রাও এই গাছটিকে পবিত্রতম গাছ মনে করেন। সেই কথার কথা অর্থাৎ টাকা কি গাছে ফলে? এমন কথা না ফললেও তার দেখা এখানে মেলে। আর তারই প্রমাণ স্কটল্যান্ডের এই টাকার গাছটি। আপনিও যেতে পারেন এই টাকার গাছের খোঁজে। যাবেন নাকি?

This post was last modified on আগস্ট ১৯, ২০১৭ 1:15 am

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে