দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমানে শুধু বাংলাদেশ নয়, সমগ্র বিশ্বের কাছেই যেনো পরিচিত একটি বিষয় আর তা হলো রোহিঙ্গা বিষয়। রোহিঙ্গাদের বিষয়টি নিয়ে এবার নির্মিত হতে চলেছে একটি চলচ্চিত্র।
মিয়ানমার সেনাবাহিনীর হাতে নির্যাতিত হয়ে দেশ ছেড়ে পালিয়ে বাংলাদেশে এসেছেন লাখ লাখ রোহিঙ্গা। গর্ভবতী নারী, শিশু, বৃ্দ্ধসহ অসহায় এসব মানুষের কষ্টের সীমা নেই। এদেশে এসে কিছুটা শান্তির নি:শ্বাস নিলেও ভয়াবহ স্মৃতি যেনো তাদের পিছু ছাড়ছে না।
বিশ্বের আলোচিত এই রোহিঙ্গা ইস্যুতে এবার চলচ্চিত্র নির্মাণ করতে চলেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। চলচ্চিত্রের নামও দেওয়া হয়েছে ‘রোহিঙ্গা’। জানা গেছে, এই ছবিতে সাংবাদিকের ভূমিকায় অভিনয় করবেন অভিনেত্রী অধরা খান।
এই বিষয়ে একটি জাতীয় দৈনিককে এক প্রতিক্রিয়ায় অধরা বলেছেন, ”রোহিঙ্গাদের বিষয়টি বর্তমানে একটি আন্তর্জাতিক ইস্যু। এই নিয়ে সিনেমা নির্মিত হচ্ছে, এর প্রত্যেকটা চরিত্রই হবে খুব চ্যালেঞ্জিং। ‘রোহিঙ্গা’ ছবিটিতে আমাকে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে। এই চরিত্রটি আরও বেশি চ্যালেঞ্জিং হবে। সেই চ্যালেঞ্জটি নিয়েই আমি চরিত্রটি ফুটিয়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো।”
উল্লেখ্য, নায়িকা অধরা অভিনীত প্রথম ছবি ‘পাগলের মতো ভালোবাসি’ মুক্তির অপেক্ষায় রয়েছে। ছবিটি পরিচালনা করেছেন শাহীন সুমন।
This post was last modified on অক্টোবর ২০, ২০১৭ 9:39 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…