দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার এমন এক হোটেলের সন্ধান পাওয়া গেছে, যে হোটেলে ছাদ ও দেওয়াল কিছুই নেই। অথচ সেই হোটেলের ভাড়া কতো জানেন? শুনলে আপনিও বিস্মিত হবেন। ওই হোটেলের প্রতিরাতের জন্য ভাড়া ২২০০০ টাকা!
![ছাদ ও দেওয়াল ছাড়া এক বিস্ময়কর হোটেল: প্রতিরাত ভাড়া ২২০০০ টাকা! [ভিডিও] 1 ছাদ ও দেওয়াল ছাড়া এক বিস্ময়কর হোটেল: প্রতিরাত ভাড়া ২২০০০ টাকা! [ভিডিও] 1](https://thedhakatimes.com/wp-content/uploads/2017/12/A-wonderful-hotel-without-roofs-and-walls-750x430.jpg)
পৃথিবীতে এমন অনেক হোটেল রয়েছে যেগুলোর কথা শুনলে আপনি নিজেও বিস্মিত না হয়ে পারবেন না। ইতিপূর্বে আমরা একটি হোটেলের কথা বলেছিলাম যেটি একটি পরিত্যাক্ত প্রাইভেট কারের মধ্যে বানানো হয়েছিল। তবে আজ রয়েছে আরও একটু ব্যতিক্রমি একটি কাহিনী। আজ যে হোটেলের কথা বলবো সেটি সুইজারল্যান্ডের একটি হোটেল। এই অদ্ভত হোটেলের নাম ‘নাল স্টার্ন’।

এই হোটেলটি সত্যিই এক বিস্ময়কর হোটেল। এই হোটেলের কোনো যার ছাদ ও দেওয়াল নেই। খোলা আকাশের নীচে বোর্ডাররা থাকতে পারেন। এক বিস্ময়কর ও এক অদ্ভত অনুভূতি সৃষ্টি করার জন্য এমন একটি হোটেল বানানো হয়েছে। তবে ভাববেন না যে খোলা আকাশের নীচে বলে ভাড়া কম। ভাড়ার দিক থেকে কোনো কমতি নেই। এই হোটেলে থাকতে হলে আপনাতে প্রতিরাতে গুনতে হবে ২২০০০ টাকা!
![ছাদ ও দেওয়াল ছাড়া এক বিস্ময়কর হোটেল: প্রতিরাত ভাড়া ২২০০০ টাকা! [ভিডিও] 2 ছাদ ও দেওয়াল ছাড়া এক বিস্ময়কর হোটেল: প্রতিরাত ভাড়া ২২০০০ টাকা! [ভিডিও] 2](https://thedhakatimes.com/wp-content/uploads/2017/12/A-wonderful-hotel-without-roofs-and-walls-3-750x430.jpg)
এই বিস্ময়কর হোটেলের চারপাশে নেই কোনো দেওয়াল, নেই মাথার উপরে কোনো ছাদ। রুমে রয়েছে শুধু একটি বিছানা ও দুটি টেবিল ল্যাম্প! পর্যটকদের জন্যই বানানো হয়েছে এমন একটি হোটেল। যারা হলিডেতে সময় কাটানোর জন্য সুইজারল্যান্ডে যান তারা ‘নাল স্টার্ন’ হোটেলে একবার ঢু মারতে পারেন। তবে খোলা আকাশের নীচে হলেও এর আশপাশের পরিবেশ আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই।
দেখুন ভিডিওটি