Categories: বিনোদন

শুটিং সম্পন্ন হলো শাকিব-অপুর নতুন ছবি ‘পাঙ্কু জামাই’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আলোচিত চিত্রতারকা জুটি হলেন শাকিব খান ও অপু বিশ্বাস। দাম্পত্য জীবনের অবসান ঘটলেও চলচ্চিত্রে এখনও তাদের দেখা যাবে আবেগঘন দৃশ্যে। ইতিমধ্যেই শুটিং সম্পন্ন হয়েছে শাকিব-অপুর ‘পাঙ্কু জামাই’ চলচ্চিত্রের। এখন শুধুই অপেক্ষা।

জানা যায়, এই প্রতিষ্ঠিত জুটির অধিকাংশ ছবিই ব্যবসার মুখ দেখেছে। গত দেড় যুগে কেবল শাকিব খান ও অপু বিশ্বাস জুটিও উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। বলা যায়, টানা ৭/৮ বছর এই জুটির সাফল্য বজায় ছিলো ঢালিউডে।

বছর দুয়েক ধরে শাকিব-অপু জুটির নতুন কোনও ছবি নির্মিত হচ্ছে না। এর কারণ হলো সন্তান ধারণের পর অপুর মুটিয়ে যাওয়া ও দাম্পত্য জটিলতার কারণে অপুর সঙ্গে শাকিবের সম্পর্কের অবনতি ঘটার জন্য থেমে গিয়েছিলো এই জুটি। ইতিমধ্যে তাদের সংসার ভেঙে গেছে। এরপরও ঢালিউডের ইতিহাসে অন্যতম সফল এবং জনপ্রিয় জুটির তালিকায় শাকিব-অপুর নাম চিরকাল থাকবেই।

Related Post

যদিও নতুনভাবে কোনও ছবিতে চুক্তিবদ্ধ হননি এই জুটি। তবে আগামী বৈশাখে শাকিব-অপু জুটির নতুন ছবি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ‘পাঙ্কু জামাই’ চলচ্চিত্রটি ২০১৬ সালে শুরু হয়। কমেডিনির্ভর ছবিটি পরিচালনা করেছেন আবদুল মান্নান।

শাকিব-অপুর সর্বশেষ ছবি ‘পাঙ্কু জামাই’ ছবির সম্পূর্ণ শুটিং সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই। কেবলমাত্র শাকিব খানের ডাবিং বাকি ছিলো। সেটিও ফাঁকে ফাঁকে করে দিচ্ছেন শাকিব। গত ২৭ ফেব্রুয়ারি অধিকাংশ ডাবিং শেষ করেছেন শাকিব খান। অল্প কিছু অংশ বাকি থাকলেও সেটি শীঘ্রই শেষ করে দেবেন তিনি।

প্রযোজক সূত্রে জানা গেছে, শাকিব খান বর্তমানে কোলকাতায় আছেন। সেখান থেকে ফিরে এলেই শাকিবের বাকি ডাবিং সম্পন্ন করা হবে। সেটি করা গেলে আগামী ১লা বৈশাখ উপলক্ষে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে।

This post was last modified on মার্চ ৮, ২০১৮ 12:33 pm

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে