The Dhaka Times
With the commitment to keep the young generation ahead, Bangladesh's largest social magazine.

আমেরিকা চাঁদে মানুষের থাকার ব্যবস্থা করতে চলেছে!

চাঁদকে বাসযোগ্য করে তোলার কাজটা এবার আমরাই শুরু করবো

The Dhaka Times Desk খুব বেশি হলে আর মাত্র এক দশক। অর্থাৎ ২০২৮ সালের মধ্যেই। আবারও চাঁদে যাচ্ছে আমেরিকা। চাঁদের মাটিতে আবারও পোঁতা হবে স্ট্যাচু অফ লিবার্টির দেশের পতাকা।

আমেরিকা চাঁদে মানুষের থাকার ব্যবস্থা করতে চলেছে! 1

জানি গেছে, চাঁদে পাঠানো হচ্ছে ৩ থেকে ৭ জন মহাকাশচারী। তারা এবার কয়েক ঘণ্টা বা দিনকয়েকের জন্য যাবেন না চাঁদে। চাঁদের জমিনে তারা থাকবেন মাস খানেক বা মাস দু’য়েকের মতো। প্রয়োজন ৬ মাসও হতে পারে। তাদের কাজ হবে চাঁদের জমিনে সভ্যতা গড়ে তোলার ব্যবস্থা করা, নিয়মিত পৃথিবী হতে চাঁদে যাওয়া- আসার ব্যবস্থা করা।

নাসার চীফ অ্যাডমিনিস্ট্রেটর জিম ব্রিডেনস্টাইন এই সপ্তাহে এই খবর দিয়েছেন সাংবাদিকদের। আজ হতে ৫০ বছর পূর্বে ‘অ্যাপোলো-১১’ মহাকাশযানে চড়ে ৩ মার্কিন মহাকাশচারী গিয়েছিলেন চাঁদে। চাঁদের মাটিতে নেমেছিলেন দুই মার্কিন মহাকাশচারী নিল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিন। তারা চাঁদে গিয়েছিলেন সাড়ে ২১ ঘণ্টার জন্য। তারা চাঁদের মাটিতে পুঁতেছিলেন আমেরিকার পতাকা। তারা তুলে নিয়ে এসেছিলেন চাঁদের মাটি। মাইকেল কলিন্স ছিলেন সেই মহাকাশযানটির পাইলট।

তবে এবার অন্য রকম হবে। ব্রিডেনস্টাইন জানিয়েছেন যে, চাঁদের মাটিতে নামা মার্কিন মহাকাশচারীদের শুধু জাতীয় পতাকা পুঁতে ও মাটি তুলে এনেই কাজ শেষ হয়ে যাবে না। তাদের আরও অনেক রকমের জটিল কাজ করতে হবে এবার চাঁদের মাটিতে নেমে। যাতে করে আগামী দিনে চাঁদে মানুষ পাঠানো যায়। সেখানেও গড়ে তোলা যায় মানুষের থাকার স্থান। যাতে চাঁদকে ট্রান্সপোর্টেশন হাব হিসেবে গড়ে তুলে সেখান থেকে মঙ্গলের মতোই ভিনগ্রহে পাঠানো যায় মহাকাশযান। তাতে ভিনগ্রহ অভিযানের সময়ও কমবে। সেইসঙ্গে কমবে জ্বালানির খরচও।

নাসার চীফ অ্যাডমিনিস্ট্রেটরের ভাষায়, চাঁদে এবার আমরা যে কাজটা করতে যাচ্ছি, এ পর্যন্ত তা কোনও দেশই করে উঠতে পারেনি। চাঁদকে বাসযোগ্য করে তোলার কাজটা এবার আমরাই শুরু করবো চাঁদে গিয়ে। যাতে মাঝেমধ্যেই মহাকাশযানে চাপিয়ে মানুষ নিয়ে যাওয়া যাবে চাঁদে। আবার কিছু দিন পর তাদের ফিরিয়ে আনাও যাবে। আবারও নিয়ে যাওয়া যাবে অন্যদের। চাঁদে যাওয়া-আসাটা যেনো আমাদের কাছে পানিভাত হয়ে যাবে।

ব্রিডেনস্টাইন আরও জানিয়েছেন, আবারও চাঁদের মাটিতে মহাকাশচারী নামানোর পূর্বে মানুষ ছাড়াই একটি ল্যান্ডার এবং রোভার পাঠাবে নাসা, ২০২৪ সাল নাগাদ অথবা তার আগেই।

You may also like this

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

en_USEnglish