The Dhaka Times
With the commitment to keep the young generation ahead, Bangladesh's largest social magazine.

Leaving acting and teaching, Manoj settled in the village with his parents

হঠাৎ করেই অভিনয় ও শিক্ষতা ছেড়ে দেওয়ার ঘোষণা

The Dhaka Times Desk ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে অভিনয় ও শিক্ষকতা ছেড়ে দেওয়ার খবর জানিয়েছেন তরুণ টিভি অভিনেতা মনোজ কুমার। তিনি বলেছেন, ‘আমি চাকুরী ছেড়ে দিয়েছি এবং আমি কোনো দিন শুটিং করবো না বলে সিদ্ধান্ত নিয়েছি।

অভিনয় ও শিক্ষকতা ছেড়ে বাবা-মায়ের কাছে গ্রামে স্থায়ী হচ্ছেন মনোজ 1

মনোজ কুমার বলেছেন, আজকে রাতে সারাজীবনের জন্য রাধানগরে আমার বাবা-মায়ের কাছে ফিরে যাচ্ছি। কোনো দিন ফিরবো না। আপাতত এই সিদ্ধান্ত নিয়েছি। কারণ বাবা-মায়ের আমাকে দরকার। আমি আর কিচ্ছুই চাই না।’

শিক্ষকতার পাশাপাশি অভিনয় চালিয়ে যাচ্ছিলেন ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক মনোজ কুমার।

হঠাৎ করেই অভিনয় ও শিক্ষতা ছেড়ে দেওয়ার কারণ সম্পর্কে তিনি বলেছেন যে, আমি মনে করি এখন আমার বাবা-মার কাছে থাকা খুব বেশি প্রয়োজন। আমাকেও তাদের অনেক প্রয়োজন। তাই বাবা মায়ের কাছে চলে যাচ্ছি।

উল্লেখ্য, মনোজের আলোচিত নাটকের মধ্যে অন্যতম হলো ‘ফুল ফোটানোর খেলা’ এবং ‘কথা হবে তো?’। টিভি পর্দায় বিজ্ঞাপন এবং স্বল্পদৈর্ঘ্য ছবিতেও মনোজের উপস্থিতি চোখে পড়ার মতো ছিলো।

মনোজ অভিনয় করেছেন মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘স্যাটারডে আফটারনুন’ চলচ্চিত্রে এবং অমনিবাস ছবি ‘ইতি তোমারই ঢাকা’য়। মনোজ নাম লিখিয়েছেন নির্মাতা নূরুল আলম আতিকের নতুন ছবি মানুষের বাগানে। তবে হঠাৎ সিদ্ধাতে এইসব চুক্তিবদ্ধ ছবির কি হবে সে বিষয়ে অবশ্য কিছুই খোলাসা করেননি তিনি।

You may also like this

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

en_USEnglish