The Dhaka Times
With the commitment to keep the young generation ahead, Bangladesh's largest social magazine.

A short film based on Rabindranath Tagore's short story 'Postmaster'

The Dhaka Times Desk কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘পোস্টমাস্টার’ অবলম্বনে নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পোস্টমাস্টার’।

postmaster short film

তরুণ নির্মাতা সুপিন বর্মণ নির্মিত এই চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন বগুড়া থিয়েটারসহ বেশ কয়েকটি সংগঠনের অভিনয়শিল্পীরা।

postmaster short film-2

নির্মাতা জানান, ‘পোস্টমাস্টার’ ছোটগল্পটিকে ঠিক রেখে এর চিত্রনাট্য, সংলাপ ও চরিত্র সংযোজনের কাজটিও সুচারু রূপেই করেছেন তিনি নিজেই। গতে মাসের শেষের দিকে বগুড়ার বিভিন্ন স্থানে ছবিটির শুটিং হয়েছে।

‘পোস্টমাস্টার’ স্বল্পদৈর্ঘ্য ছবিটিতে অভিনয় করেছেন রিয়া, বিধান কৃষ্ণ রায়, সাদেকুর রহমান, মন্দ্রিতা, খন্দকার এনাম ও ইয়া।

postmaster short film-3

পরিচালক জানিয়েছেন, আগামী বাইশে শ্রাবণ একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার করা হবে ‘পোস্টমাস্টার’ চলচ্চিত্রটি।

You may also like this

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

en_USEnglish