Categories: বিনোদন

সন্তান জন্মের আগেই তার লিঙ্গ নির্ধারণ করায় বিপাকে শাহরুখ খান

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক॥ সন্তান জন্মের আগেই লিঙ্গ নির্ধারণের অভিযোগ ওঠায় সম্প্রতি শাহরুখ খানের বাসভবন মান্নাতে অনুসন্ধান চালিয়েছে ব্রিহানমুম্বাই পৌর করপোরেশনের (বিএমসি) স্বাস্থ্য কর্মকর্তারা। অভিযোগের প্রমান পেলেই মামলা হতে পারে হলিউড বাদশা শাহরুখের নামে।


শাহরুখ খান ও তাঁর স্ত্রী গৌরি খান সিদ্ধান্ত নেন তাঁরা তৃতীয় সন্তান নিবেন। তবে তার পদ্ধতি হবে আধুনিক সারোগেসি। যেখানে বাবা ও মায়ের ভ্রূণ দিয়ে অন্য নারীর গর্ভে সন্তানের জন্ম দেয়া হয়। এ ক্ষেত্রে শাহরুখ ও গৌরির নামে অভিযোগ উঠে তাঁরা সন্তান জন্মের আগেই তাঁদের অনাগত সন্তানের লিঙ্গ নিশ্চিত করে ফেলেছেন। তাঁদের ইচ্ছাতেই দক্ষিণ মুম্বাইয়ের একটি হাসপাতালের চিকিত্সক অনাগত সন্তানের লিঙ্গ নির্ধারণ করে দেন।

যদি শাহরুখ ও গৌরি আগে থেকেই তাঁদের সন্তানের লিঙ্গ নির্ধারণ করে দেন তাহলে তাঁদের বিরুদ্ধে পিসিপিএনডিটি (প্রি-কনসেপশন এন্ড প্রি-ন্যাটাল ডায়াগনস্টিক টেকনিকস) এক্ট লঙ্ঘনের দায়ে মামলা হবে বলে জানান বিএমসির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

এর আগে শাহরুখ খানের নতুন সন্তানের জন্মের আগে লিঙ্গ নির্ধারণ করে দেয়ার খবরটি খবরটি প্রকাশ হওয়ার পর শাহরুখ, তাঁর চিকিত্সকের বিরুদ্ধে পিসিপিএনডিটি (প্রি-কনসেপশন এন্ড প্রি-ন্যাটাল ডায়াগনস্টিক টেকনিকস) এক্ট লঙ্ঘনের অভিযোগ তোলেন সমাজকর্মী বর্ষা দেশপান্ডে। এ অভিযোগের ভিত্তিতেই বিএমসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদন্ত শুরু হয়।

এদিকে বিএমসির নির্বাহী স্বাস্থ্য কর্মকর্তা অরুণ বামনি শাহরুখ বাড়িতে অভিযানের বিষয়ে বলেন, “তিনজন সিনিয়র চিকিত্সকের একটি দল শাহরুখের বাসায় গিয়েছিল। তবে সে সময় শাহরুখ বাড়িতে ছিলেন না। তবে সে সময় শারুখের পার্সোনাল সেক্রেটারি পুজা দাদলানির সাথে কর্মকর্তাদের কথা হয়। পুজা এই বিষয় টিকে অস্বীকার করেন এবং তিনি জানান শাহরুখ খান কথাও তার সন্তান ছেলে হবে বা তিনি ছেলে সন্তান নিচ্ছেন এমন মন্তব্য করেন নি।“

Related Post

এর আগে দি ঢাকা টাইমস্ এ “কৃত্রিম পদ্ধতিতে সন্তানের জন্ম দিবেন শাহরুখ ও গৌরি খান” এ মর্মে খবর প্রকাশিত হয়। খবরটি পড়তে এখানে ক্লিক করুণ।

তথ্য সূত্রঃ মিড ডে

This post was last modified on জুন ২০, ২০১৩ 10:35 am

Zia

"বাপের টাকার হিসেবে বড়লোক, নিজের টাকার হিসেবে গরীব। আল্টিমেট আমি নিজেকে গরীব ভাবি। কারণ বাবার টাকায় ফুটানি মারিনা।"

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে