এক পায়ে বিশ্বজয় করলেন এক নারী!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একটি মাত্র পা সুস্থ। অপর পা-টি ইস্পাতের। সেই পা নিয়েই গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন ব্রেন্না হাকাবি নামে এক নারী। গড়েছেন দুর্দমনীয় নানা কীর্তি।

সংবাদ মাধ্যমের খবরে পরিণত হয়েছেন এই নারী। ১৯৯৬ সালের ২২ জানুয়ারি জন্মগ্রহণ করেন তারকা জিমন্যাস্ট ব্রেন্না হাকাবি। তিনি ২০১৮ সালের শীতকালীন প্যারালিম্পিকে অংশগ্রহণ করে স্নো বোর্ড এবং ব্যাঙ্কড স্যালোম বিভাগে স্বর্ণ জেতেন।

প্রথম প্যারালিম্পিয়ান হিসেবে বিখ্যাত ‘স্পোর্টস ইলাস্ট্রেটেড’ ম্যাগাজিনের সুইম স্যুট কভারে স্থান করে নেন ব্রেন্না হাকাবি। মাত্র ১৫ বছর বয়সে ন্যাশনাল এবিলিটি সেন্টারে স্নো বোর্ড শেখেন ব্রেন্না হাকাবি। এরপর উটাহ-এ চলে যান স্নো বোর্ডে পেশাদারি ট্রেনিং গ্রহণের জন্য।

Related Post

ব্রেন্না হাকাবি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২০১৫ সালে স্নো বোর্ডিংয়ে চ্যাম্পিয়ন হন। ২০১৭-এর বিশ্ব চ্যাম্পিয়নশিপেও স্নো বোর্ড ও ব্যাঙ্কড স্যালোম- দু’বিভাগেই চ্যাম্পিয়ন হন ব্রেন্না হাকাবি। ব্রেন্না হাকাবি ২০১৬ সালে কন্যা সন্তানের জন্ম দেন। একটি পা না থাকলেও তিনি থেমে থাকেননি। দেখিয়ে দিয়েছেন বিশ্ববাসীকে।

This post was last modified on আগস্ট ২৭, ২০১৮ 10:11 am

স্টাফ রিপোর্টার

Recent Posts

এক যুগ পর আবারও দেব–শুভশ্রী

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘হ্যালো বাংলাদেশ, আই ক্যান সি ইউ।’ দিন কয়েক আগে পশ্চিমবঙ্গের…

% দিন আগে

ইসরায়েল গাজায় অপরাধের ‘প্রমাণ মুছে ফেলার’ চেষ্টা করছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দুই বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধের মধ্যেই গাজায় ফিলিস্তিনিদের…

% দিন আগে

মধ্যযুগের এক কঙ্কালে ১৬৭টি হাড় ভাঙার চিহ্ন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্কটল্যান্ডের একটি দুর্গের কাছে পাওয়া মধ্যযুগীয় একটি কঙ্কাল প্রত্নতাত্ত্বিক ও…

% দিন আগে

সাগরের নীল পানি: অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৪ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

হাইহিল কী নারীদের শারীরিক ক্ষতি করতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাইহিল জুতা অনেক নারীর পোশাক এবং ব্যক্তিত্বের অংশ। বিশেষ অনুষ্ঠান,…

% দিন আগে

চ্যাটবটের যুগ পেরিয়ে ‘এআই এজেন্ট’: এবার কাজ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা এআইয়ের ব্যবহার এতোদিন মূলত প্রশ্নের উত্তর দেওয়া,…

% দিন আগে