দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সংখ্যালঘু রোহিঙ্গা গণহত্যার তথ্য সংগ্রহ করতে গিয়ে মিয়ানমারে আটক ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের ২ সাংবাদিকের বিরুদ্ধে আগামী ৩ সেপ্টেম্বর রায় ঘোষণা করবে দেশটির আদালত।
গতকাল (সোমবার) রায় ঘোষণার দিন নির্ধারিত থাকলেও সেটি স্থগিত করে নতুন এই তারিখ নির্ধারণ করা হয়েছে বলে রয়টার্সের এক খবরে উল্লেখ করা হয়েছে। মামলার বিচারক অসুস্থ থাকায় এই রায় ঘোষণা স্থগিত করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট আদালত।
জানা গেছে, রয়টার্সের ওই ২ সাংবাদিকের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে এই ২ সাংবাদিকের ১৪ বছরের জেল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুই পুলিশের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে আটক হন ৩২ বছর বয়সী সাংবাদিক ওয়া লোন ও ২৮ বছর বয়সী কিয়াও সোয়ে ও। তখন হতেই দেশটিতে কারাবন্দি রয়েছেন তারা। চলতি বছরের জানুয়ারি হতে ইয়াঙ্গুনের আদালতে ওই ২ সাংবাদিকের বিরুদ্ধে মামলার শুনানি চলে আসছে।
ইতিপূর্বে বাংলাদেশ, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ ও মানবাধিকার সংগঠন ওই ২ সাংবাদিককে আটকের নিন্দা জানিয়ে তাদের মুক্তি দেওয়ার আহ্বান জানালেও মিয়ানমার সরকার কোনো রকম সাড়া দেয়নি।
মিয়ানমারের ইন দীন গ্রামে ১০ রোহিঙ্গাকে হত্যার ঘটনা স্বীকার করে তারা। সেনা সদস্য ও স্থানীয় বৌদ্ধরা তাদের হত্যা করে বলে মেনে নিয়ে কয়েক জনের বিরুদ্ধে সাজার ঘোষণা করেছে মিয়ানমার। আটক হওয়ার পূর্বে ইন দীন গ্রামের ওই হত্যাকাণ্ডের ঘটনার নিয়ে তথ্য সংগ্রহ করছিলেন রয়টার্সের ওই ২ সাংবাদিক। রোহিঙ্গাদের ওপর নেমে আসা কালো অধ্যায়ের এক বছর পূর্ণ হওয়ার পর ওই ২ সাংবাদিকের রায় ঘোষণা করবে মিয়ানমার আদালত।
উল্লেখ্য যে, গত বছরের আগস্টে মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর নির্যাতনে প্রায় ৭ লাখ রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় নেয়। মিয়ানমারের সেনা সদস্যদের বিরুদ্ধে উঠেছে গণহত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের মতো জঘণ্যতম অভিযোগ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থাও মিয়ানমারের এই আচরণকে জাতিগত নিধনযজ্ঞের পাঠ্যপুস্তকীয় উদাহরণ আখ্যা দিয়েছে।
This post was last modified on আগস্ট ২৭, ২০১৮ 2:05 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘হ্যালো বাংলাদেশ, আই ক্যান সি ইউ।’ দিন কয়েক আগে পশ্চিমবঙ্গের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দুই বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধের মধ্যেই গাজায় ফিলিস্তিনিদের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্কটল্যান্ডের একটি দুর্গের কাছে পাওয়া মধ্যযুগীয় একটি কঙ্কাল প্রত্নতাত্ত্বিক ও…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৪ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাইহিল জুতা অনেক নারীর পোশাক এবং ব্যক্তিত্বের অংশ। বিশেষ অনুষ্ঠান,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা এআইয়ের ব্যবহার এতোদিন মূলত প্রশ্নের উত্তর দেওয়া,…