দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি মসজিদে মুসলমানদের সমর্থনে বক্তব্য রাখেন। নিউজ্যিলান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে উগ্র শ্বেতাঙ্গ কর্তৃত্ববাদী সন্ত্রাসীর গুলিতে ৫০ মুসল্লি নিহত হওয়ার পর স্যান্ডার্স মুসলমানদের সমর্থনে এই বক্তব্য রেখেছেন।
গত পরশু (শনিবার) ক্যালিফোর্নিয়ার একটি মসজিদে গিয়ে স্যান্ডার্স বলেন, ‘এই কঠিন সময় আমাদের উচিত সব ধরনের ঘৃণা-বিদ্বেষ ও কর্তৃত্ববাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানো। এই অবস্থা শুধু আমেরিকাতেই দেখছি না বা বিশ্বের নির্দিষ্ট কোনো অংশেই দেখছি না বরং এই প্রবণতা আমরা দেখছি বিশ্বের সবখানেই।’
ক্যালিফোর্নিয়া মসজিদে মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখার পর স্যান্ডার্স সেখানকার ইসলামিক সেন্টারও পরিদর্শন করেন। অনুষ্ঠানে মুসলিম আলেমসহ বিভিন্ন ধর্মের নেতা এবং সাধারণ লোকজন উপস্থিত ছিলেন।
আগামী ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বোচনে বার্নি স্যান্ডার্স প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন। ২০১৬ সালের নির্বাচনে তিনি ডেমোক্র্যাট দল হতে প্রতিদ্বন্দ্বিতায় নামলেও প্রাথমিক ভোটে হিলারি ক্লিনটনের কাছে তিনি হেরে যান।
This post was last modified on মার্চ ২৫, ২০১৯ 9:56 am
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…