দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চঞ্চল চৌধুরী। এই সময়ের সবচেয়ে জনপ্রিয় একজন অভিনেতা। টিভি সিনেমা দুই জগতেই তাঁর বিচরণ। সিনেমা এবং একের পর এক ভালো ভালো নাটক করে জনপ্রিয়তা পেয়েছেন। আজ শুনুন তাঁর কয়েকটি গান।
![চঞ্চল চৌধুরীর কয়েকটি পুরোনো গান [ভিডিও] 1 চঞ্চল চৌধুরীর কয়েকটি পুরোনো গান [ভিডিও] 1](https://thedhakatimes.com/wp-content/uploads/2019/07/Chanchal-Chowdhury-750x430.jpg)
চঞ্চল চৌধুরী। এই সময়ের সবচেয়ে জনপ্রিয় একজন অভিনেতা। টিভি সিনেমা দুই জগতেই তাঁর বিচরণ। মনপুরা চলচ্চিত্র করে তিনি জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন। তারপর আয়নাবাজি চলচ্চিত্র করেও ব্যাপক প্রসংশায় ভাসেন এই অভিনেতা। সিনেমা এবং একের পর এক ভালো ভালো নাটক করে জনপ্রিয়তা পেয়েছেন। চঞ্চলের নাটক মানেই হিট নাটক। গত ঈদেও বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হয় চঞ্চল চৌধুরীর নাটক। যেসব নাটক দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। সেই চঞ্চল চৌধুরীর গান নিশ্চয়ই আপনার কাছেও বেশ ভালো লাগবে।
তিনি এ যাবত বহু গান করেছেন। কিন্তু গানগুলো অনেকেরই হয়তো শোনা হয়ে ওঠেনি। আজ শুনুন তাঁর কয়েকটি গান।

চঞ্চল চৌধুরী গেয়েছেন ভুপেন হাজারিকার বিখ্যাত গান- মেঘ থম থম করে কেউ নেই…, একখানা মেঘ ভেসে এলো আকাশে…, এবং আবদুল আলিমের কালজয়ী গান দুয়ারে আইসাছে পালকী…, মাঝি বাইয়া যাওরে…, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া… ইত্যাদি গানগুলো।
![চঞ্চল চৌধুরীর কয়েকটি পুরোনো গান [ভিডিও] 2 চঞ্চল চৌধুরীর কয়েকটি পুরোনো গান [ভিডিও] 2](https://thedhakatimes.com/wp-content/uploads/2019/07/Chanchal-Chowdhury-3-750x430.jpg)
২০১৭ সালের ২৪ ফেব্রুয়ারি এইগুলো ইউটিউবে আপলোড করা হয়েছিলো। কিন্তু তারপরও তাঁর গানগুলো এখনও দর্শক শ্রোতারা সমানভাবে শুনছেন। আপনিও শুনে নিন চঞ্চল চৌধুরীর গানগুলো।
দেখুন গানগুলো
https://www.youtube.com/watch?v=RcF560Qlzx4