দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফয়েজ আহম্মদ’র ছড়া থেকেই তৈরি হলো একটি গান। আন্না পুনম’র ছোট গল্প অবলম্বনে নির্মিত ‘টিয়ার গপ্পো’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে এই গানটি ব্যবহৃত হবে চলচ্চিত্রের মূল বক্তব্য হিসেবে।
‘টিয়ে তোর বাড়ি কোথা
টিয়ে রে টিয়ে রে
রোজ দেখি আকাশে
সবুজের পাখা সে
যাবি কি খুকুরে
আজ নিয়ে রে’
ফয়েজ আহম্মদ’র এই ছড়াটি থেকেই তৈরি হয়েছে একটি গান। আন্না পুনম’র ছোট গল্প অবলম্বনে নির্মিত ‘টিয়ার গপ্পো’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে এই গানটি ব্যবহৃত হবে চলচ্চিত্রের মূল বক্তব্য হিসেবে।
নির্মাতা সোহেল রানা বয়াতি’র সুরে এই গানটিতে কন্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী বেলাল খান, সংগীত করেছেন এম এ রহমান।
গান সম্পর্কে বেলাল খান বলেন, ‘ধর্ষণ আমাদের দেশে বর্তমানে একটা রোগ হয়ে দাঁড়িয়েছে। এই রোগ হতে মুক্তি পাবার একটাই পদ্ধতি রয়েছে। তা হলো আমাদের মনোভাবের পরিবর্তন করা। এমন একটি বিষয়বস্তু নিয়েই চলচ্চিত্রটি নির্মিত ও এই গানটি চলচ্চিত্রের মূল বক্তব্য উপস্থাপন করে।’
বয়াতি বলেছেন, ‘টিয়ে ছড়াটি খুব ছোটবেলায় পড়েছিলাম, চলচ্চিত্রটির সঙ্গে ছড়াটিকে ব্যবহার করতে চাইলাম। কারণ ছড়াটি শিশুরা যে স্বপ্নের নিরাপদ পৃথিবী চায় সেই পৃথিবীর কথায় বলে। এটিকে ছড়াগানও বলা যায়। আশা করি গানটি সকলের ভালো লাগবে।’
২০ আগষ্ট ডালিউড মোশন’র ইউটিউব চ্যানেলে এই গানটি মুক্তি পেয়েছে। বিভিন্ন চলচ্চিত্র উৎসব অংশগ্রহণ করার পর এই চলচ্চিত্রটি ইউটিউবে মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে।
This post was last modified on আগস্ট ২২, ২০১৯ 1:26 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…