The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

শীতের সকালে খেঁজুরের রস

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯ খৃস্টাব্দ, ১০ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ, ২৫ রবিউস সানি ১৪৪১ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।

শীতের সকালে খেঁজুরের রস 1

গ্রামে গেলে এমন দৃশ্য চোখে পড়ে। শীতের সকালে খেঁজুরের রস গাছ থেকে পাড়ার দৃশ্য। সত্যিই কন কনে শীতের সময় এমন একটি দৃশ্য দেখে ছোটবেলার সেই সব রস খাওয়ার কথা মনে পড়ে যায়।

আমাদের দেশে বিশেষ করে গ্রামে গেলে শীতের সময় খেঁজুর গাছে রস লাগানো ও পাড়া এমন দৃশ্য চোখে পড়ে। এই খেঁজুরের রস দিয়েই তৈরি হয় পাটারি গুড়। তাছাড়া শীতের সময় গ্রামের মানুষরা এই রস জাল করে রস পিঠা বানান।

এমন সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের জন্য এর আলোকচিত্রীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি।

ছবি: https://steemit.com এর সৌজন্যে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
bn_BDBengali