The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ঠাকুরগাঁও-এর জামালপুর জমিদারবাড়ি জামে মসজিদ

ঠাকুরগাঁও জেলায় অবস্থিত বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে বিবেচিত

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯ খৃস্টাব্দ, ১৪ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ, ২৯ রবিউস সানি ১৪৪১ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।

ঠাকুরগাঁও-এর জামালপুর জমিদারবাড়ি জামে মসজিদ 1

যে মসজিদের ছবিটি আপনারা দেখছেন সেটি জামালপুর জমিদারবাড়ি জামে মসজিদদের ছবি। এটি একটি ঐতিহাসিক মসজিদ।

এই মসজিদটি মূলত জামালপুর জামে মসজিদ বা জামালপুর জমিদারবাড়ি জামে মসজিদ নামেই অধিক পরিচিত। এটি ঠাকুরগাঁও জেলায় অবস্থিত বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে বিবেচিত।

মসজিদ অঙ্গনে প্রবেশমুখে বেশ বড় সুন্দর একটি তোরণও রয়েছে। মসজিদে উপরে বড় আকৃতির ৩টি গম্বুজ রয়েছে। গম্বুজের শীর্ষদেশ কাচ পাথরের কারুকাজ করা। এই মসজিদের প্রধান বৈশিষ্ট্য হলো এর মিনারগুলো নকশাকৃত। মসজিদের ছাদে মোট ২৮টি মিনার রয়েছে। একেকটি মিনার উচ্চতা প্রায় ৩৫ ফুট এবং প্রতিটিই নানা নকশা করা রয়েছে। এতো মিনারয়ালা কোনো মসজিদ দেখতে পাওয়া সত্যিই বিরল ব্যাপার।

এই মসজিদটির ৪ অংশে ভাগ করা। তাহলো মূল কক্ষ, মূল কক্ষের সঙ্গে ছাদসহ বারান্দা, ছাদবিহীন বারান্দা। ছাদবিহীন এই বারান্দাটি অর্ধ প্রাচীরে বেষ্টিত হয়ে পূর্বাংশে মাঝখানে ৪ থামের উপর ছাদ বিশিষ্ট মূল দরজা। খোলা বারান্দার প্রাচীরে এবং মূল দরজার ছাদে ছোট ছোট মিনারের নানা নকশা রয়েছে। মূল কক্ষের বাইরের দিক হতে পরিমাপ হচ্ছে ২৯ × ৪৭ ফুট ও ছাদবিহীন বারান্দার পরিমাপ হলো ২১ × ৪৭ ফুট। মূল কক্ষের কোণগুলো ৩ থাম বিশিষ্ট। এর জানালা ২টি, দরজা ৩টি, কুলুঙ্গি ২টি। পুরো মসজিদটির ভিতরে এবং বাইরের দেওয়ালগুলোতে প্রচুর লতাপাতা ও ফুলের নকশা কাটা রয়েছে।

ছবি ও তথ্য: https://bn.wikipedia.org এর সৌজন্যে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali