নারী জগৎ

শীতে চুলের রুক্ষতা দূর করতে করণীয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সৌন্দর্যের মাপকাঠি নির্ধারণ করতে হলে চুলেরও চাই যত্নআত্তি। এই শীতের সময় চুলের রুক্ষতা দূর করতে চুলের জন্য চাই বাড়তি দেখাশোনা। শীতে চুলের রুক্ষতা দূর করতে করণীয় বিষয়গুলো নিয়েই আজকের এই প্রতিবেদন। অনেক সময় দেখা যায় যে, চুলের গোড়া ফেটে যায় এবং চুলের গোড়ায় খুশকি জমে। সে কারণে অতিরিক্ত চুল পড়তে দেখা যায়। এসব সমস্যা দূর করতে হলে আপনি ঘরে বসেই তা করতে পারবেন। এতে করে আপনার চুল এই শীতেও থাকবে ভালো।

সৌন্দর্যের মাপকাঠি নির্ধারণ করতে হলে চুলেরও চাই যত্নআত্তি। এই শীতের সময় চুলের রুক্ষতা দূর করতে চুলের জন্য চাই বাড়তি দেখাশোনা। শীতে চুলের রুক্ষতা দূর করতে করণীয় বিষয়গুলো নিয়েই আজকের এই প্রতিবেদন। অনেক সময় দেখা যায় যে, চুলের গোড়া ফেটে যায় এবং চুলের গোড়ায় খুশকি জমে। সে কারণে অতিরিক্ত চুল পড়তে দেখা যায়। এসব সমস্যা দূর করতে হলে আপনি ঘরে বসেই তা করতে পারবেন। এতে করে আপনার চুল এই শীতেও থাকবে ভালো।

আসুন জেনে নিই শীতে চুলের যত্নে করবেন যেভাবে

# পেঁয়াজের রস, কালোজিরা এবং নারিকেল তেল একসঙ্গে মিশিয়ে সপ্তাহে ২/৩ দিন ব্যবহার করতে হবে। এভাবে এক মাস ব্যবহার করলে ভালো ফল পাবেন।

Related Post

# চুলের গোড়া ফেটে গেলে গরম পানিতে তেজপাতা দেওয়ার পর পানি লাল হয়ে উঠলে এটি ঠাণ্ডা করে মাথায় শ্যাম্পু করার পর আপনি চুল ধুলে ফেলুন।

# ডিমের সাদা অংশ, অ্যালোভেরার জেল এবং টকদই একসঙ্গে পেস্ট করে সপ্তাহে ৩/৪ বার ব্যবহার করতে পারেন। এতেও ভালো ফল পাবেন।

# শীতকালীন শাকসবজি এবং ফলমূল খাবারের তালিকায় রাখতে হবে। প্রচুর পরিমাণে পানি পান করতে হবে।

# শীতে চুলে রুক্ষতা দেখা দেয়- সেটিই স্বাভাবিক বিষয়। তাই চুলের যত্নে সপ্তাহে অন্তত দুই হতে তিন দিন চুলে তেল দেওয়া আবশ্যক একটি বিষয়।

# চুলের গোড়ায় খুশকি দূর করতে গোসলের আধ ঘণ্টা আগে হালকা গরম তেল চুলের গোড়ায় লাগিয়ে তারপর গোসল করে ফেলুন।

# দিনে দুই থেকে তিনবার ভালো করে চুল আঁচড়ে নিন চিরুনি দিয়ে। এতে করে চুল পরিষ্কার থাকবে এবং এই সময়ের ধুলাবালি থেকেও চুল রক্ষা পাবে।

This post was last modified on জানুয়ারি ৭, ২০২০ 3:36 pm

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে