Categories: বিনোদন

করোনায় নানা উদ্যোগ নিয়েছেন অভিনেত্রী তারিন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান। অভিনয় দিয়ে কয়েক দশক ধরেই মাতিয়ে রেখেছেন দর্শকদের। বর্তমানে খুব একটা নিয়মিত নন তিনি। করোনায় নানা উদ্যোগ নিয়েছেন অভিনেত্রী তারিন।

তাকে মাঝেমধ্যেই দেখা যায় নাটক-টেলিছবি ও বিজ্ঞাপনে। বিশেষ করে ঈদ সহ বিশেষ দিবসগুলোর নাটকে চোখে পড়ে তার নাটক। অন্য সবার মতোই করোনা ভাইরাসের প্রকপের এই দিনে ঘরবন্দি হয়ে সময় কাটাচ্ছেন তারিন। তবে করোনা ভাইরাসের বিরুদ্ধে সচেতনতামূলক কাজ চালিয়ে যাচ্ছেন নিয়মিতভাবে।

বাংলাদেশ টেলিভিশনে তার অংশগ্রহণে একটি তথ্যচিত্রও নিয়মিত প্রচারিত হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে করোনা থেকে বাঁচতে মানুষকে সচেতন করে চলেছেন তারিন। এছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সচেতনতার কাজ করেছেন ইতিমধ্যে। শীঘ্রই প্রচারে আসবে এটি।

Related Post

তারিন জাহান এই মুহূর্তে আরও কিছু সামাজিক কাজের সঙ্গে নিজেকে যুক্ত করেছেন। অসহায় এবং দু:স্থ নাচের শিল্পীদের সাহায্য করার জন্য কয়েকজন নাচের শিল্পীকে সঙ্গে নিয়ে ফান্ড গঠন করেছেন তিনি। লায়লা হাসান, ইভান শাহরিয়ার সোহাগও রয়েছেন তার এই উদ্যোগের সঙ্গে। এছাড়াও অভিনয়শিল্পী সংঘের হয়েও সংগঠনের ফান্ড গঠনের কাজেও সহায়তা করছেন তিনি।

এই বিষয়ে সংবাদ মাধ্যমকে এক প্রতিক্রিয়ায় তারিন জাহান বলেন, ‘আমি নিজের ঘরেই অবস্থান করছি। ঘরে বসে সব কাজ করার চেষ্টা করছি। আমি মনে করি সবাই যদি নিজ থেকে সচেতন হোন তাহলে এই সংকট আমরা কাটিয়ে উঠতে পারবো ইনশাহ্আল্লাহ্। আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেনো করোনা ভাইরাস থেকে আমাদের সকলকে রক্ষা করেন।’

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

This post was last modified on এপ্রিল ২১, ২০২০ 11:53 am

স্টাফ রিপোর্টার

Recent Posts

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে

গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্যামসাং-এর ফ্যান এডিশন, সংক্ষেপে এফই সিরিজের মূল লক্ষ্য হলো- ফ্ল্যাগশিপ…

% দিন আগে