দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের কোনো প্রস্তাব আসলে সেটি লুফে নেন যে কোনো নায়িকা। কিন্তু এর ব্যতিক্রম দেখা গেলো মিমের ক্ষেত্রে। মুম্বাইয়ের বিশেষ ফিল্মসকে না করলেন মিম!
বলিউডে বিশেষ ফিল্ম অর্থই হলো অন্যরকম একটা ব্যাপার-স্যাপার। বলিউডে অসংখ্য ব্যবসাসফল ছবির নির্মাণ প্রতিষ্ঠান এই বিশেষ ফিল্মস নির্মাণ করেন। আর বলিউড অভিনেতা-অভিনেত্রীদের এমন কাওকে খুঁজে পাওয়া যাবে না যারা এই প্রতিষ্ঠানের হয়ে কাজ করেননি। কিন্তু বাংলাদেশের উদীয়মান অভিনয় শিল্পী বিদ্যা সিনহা মিম নাকি এমন একটি প্রস্তাবকে নাকচ করে দিয়েছেন। এর কারণ হিসেবে তিনি বলেছেন, ‘তিনি এমন কিছু করবেন না যার জন্য তিনি এবং দেশের জন্য অসম্মান হয়।’
ওই বিশেষ ফিল্মস নির্মাতা প্রতিষ্ঠানটির মালিকানায় রয়েছেন মহেশ ভাট ও মুকেশ ভাট। সম্প্রতি এই প্রতিষ্ঠান হতে বাংলাদেশের অভিনয়শিল্পী মিমকে নিয়ে ছবি তৈরির আগ্রহ প্রকাশ করেছে বলে দাবি করেছেন মিম নিজেই। মিম বললেন, ‘শুরুতে বলিউডের ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়ে খুশি হলেও পরে সেই ছবির ক্ষেত্রে নানা ধরনের শর্ত আরোপ থাকায় তা করতে বিন্দুমাত্র আগ্রহ প্রকাশ করিনি আমি।’
মিম বলেন, ‘আমি একজন অভিনয়শিল্পী। অভিনয় করাটাই আমার কাজ। হোক তা দেশে বা দেশের বাইরে। দেশের বাইরে অভিনয় করার মধ্যদিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করাটাই আমার কাজ। কিন্তু দেশের বাইরের কাজ বলে আমার যেনোতেনো উপস্থাপন হবে তা আমি কোনো দিনই মেনে নেবো না। তারা আমাকে জানিয়েছেন, ছবিতে কিছু আপত্তিকর দৃশ্য থাকবে, সেসব দৃশ্যে আমাকে কাজ করতে হবে। তাছাড়া ছবিতে আমি একক নায়িকাও নই। সবকিছু শোনার পর আমি ভাবলাম, আমার দেশের সংস্কৃতি একেবারে আলাদা। তাই আমার কাজের ধরনটাও ভিন্ন। বাইরের দেশের ছবিগুলো সে দেশের সংস্কৃতি অনুযায়ী নির্মিত হয়ে থাকে। বিশেষ ফিল্মসের মতো এক বড় একটি চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান আমাকে নিয়ে যে কাজ করার কথা ভেবেছেন তার জন্য আমি সম্মানিতবোধ করছি। কিন্তু এটাও ঠিক যে, কোনো ধরনের শর্ত মেনে আমার পক্ষে এমন কাজ করাটা মোটেও সম্ভব না।’
উল্লেখ্য, ভারতের কোলকাতায় গত শুক্রবার মুক্তি পেয়েছে বাংলাদেশি অভিনয়শিল্পী মিম অভিনীত চলচ্চিত্র ‘ব্ল্যাক’। রাজা চন্দ পরিচালিত এ ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন কোলকাতার সোহম। ‘ব্ল্যাক’ ছবিটি মুক্তির আগেই মিমের কাছে বলিউডের ছবিতে অভিনয়ের প্রস্তাব আসে।
This post was last modified on নভেম্বর ২৮, ২০১৫ 6:18 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…