সৌদি নারীরা প্রথমবারের নির্বাচনে প্রার্থী হতে পারবেন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সৌদি নারীরা প্রথমবারের নির্বাচনে প্রার্থী হতে পারবেন! আর তাই সৌদি নারীরা প্রথমবারের মতো গত গত সপ্তাহ হতে নির্বাচনী প্রচার শুরু করেছেন।

তবে আচরণবিধিতে বলা হয়েছে, তাঁদের পুরুষদের হতে পৃথক থাকতে হবে। তাছাড়া নির্বাচন সংক্রান্ত কাজকর্মে নিজেদের সরাসরি সম্পৃক্ত করতে পারবেন না।

সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়, পুরুষনিয়ন্ত্রিত দেশটিতে প্রতিনিধি নির্বাচনের জন্য এই সিদ্ধান্তকে একটি ভালো উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Related Post

সৌদিতে আগামী ১২ ডিসেম্বরের পৌর নির্বাচনে প্রায় ৯০০ নারী প্রার্থী হতে যাচ্ছেন বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। এই নির্বাচন প্রথমবারের মতো নারীদের নিজেদের নেতৃত্বে নির্বাচন করার সুযোগ দিয়েছে।

উপসাগরীয় শহর কাতিফের এক নারী প্রার্থী নাসিমা আল-সাদহ সংবাদ মাধ্যমকে বলেন,‘আমরা দেশকে উন্নত ও সংস্কার করতে চাই, কারণ প্রত্যেকটি সিদ্ধান্ত গ্রহণ পর্বে নারীদের সম্পৃক্ততা থাকতে হবে।’

উল্লেখ্য, সৌদি আরবে পুরোপুরি ইসলামিক রাজতন্ত্র বিরাজমান। দেশটির মন্ত্রিসভায় কোনো নারী সদস্য নেই। পৃথিবীর একমাত্র দেশ সৌদি আরব সেখানে নারীরা গাড়ি চালাতেও পারেন না। বাইরে যেতে হলে নারীদের আপদ-মস্তক ঢেকে তারপর বের হতে হয়। পরিবারের পুরুষ সদস্যের অনুমতি ব্যতিত তারা ঘরের বাইরে অর্থাৎ কাজে যেতে বা বিয়ে করতেও পারেন না।

তবে এতো বাধা-বিপত্তির পরও বাদশা আবদুল্লাহ সময় ধীর গতিতে নারী অধিকারের বিস্তৃতি ঘটতে থাকে। তিনি ২০০৫ সালে পৌর নির্বাচন শুরু করেন এবং এ নির্বাচনে ভবিষ্যতে অংশগ্রহণ করতে পারবেন বলে ঘোষণা দেন।

This post was last modified on নভেম্বর ২৭, ২০১৫ 8:59 pm

স্টাফ রিপোর্টার

View Comments

  • রওশন এরশাদ
    খালেদা জিয়া
    শেখ হাসিনা আমাদের তিনজনই মেয়ে তাই সৌদি সরকার মেয়েদের রাজনীতি শেখার চেষ্টা করছে এই কারনেই আমাদের বাংলাদেশের মেয়েদের সৌদি ভিসা প্রাপ্তির জন্য সহজ করে দেওা হইসে ছেলেদের বেলায় ডঃ বা ইঞ্জিনিয়ার হতে হবে অথবা কোন রাজনিতিবিদ এর রেফারেয়ান্স দেখাতে হবে । এখন আমরা যারা বাংলাদেশে ডঃ বা ইঞ্জিনিয়ার তারা সৌদি তে যাবো কি? আর যারা বেকার তারা রাজনীতিবিদ এর রেফার থাকলে সৌদি তে কাজ বা জীবিকার খোঁজ করব কি? বাংলাদেশ ডিজিটাল হলে আরও বেশি ভাল হবে শ্রমবাজারে মেয়েদের সফলতা কতটুকু এইটা অন্তত বুজতে পারতাম আমি বাংলাদেশের সফলতার পাশে থাকতে চাই এবং ডিজিটাল একটা বাংলাদেশ চাই।

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে