দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর এবার দেশটির হোটেলগুলোতে ইহুদিদের জন্য পৃথক খাবারের ব্যবস্থা চালু করতে চলেছে সংযুক্ত আরব আমিরাত সরকার।
সম্প্রতি দেশটির সব হোটেল কর্তৃপক্ষকে এই সংক্রান্ত একটি নির্দেশনাও প্রদান করা হয়েছে বলে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এক তথ্যে জানিয়েছে।
নির্দেশনায় ইসরায়েলি পর্যটকদের সাদরে গ্রহণের প্রস্তুতির জন্য ইহুদিদের খাদ্যাভাসের সঙ্গে চলে; এমন খাবার রাখতে বলা হয়।
হোটেলগুলোকে লিখিত নির্দেশনায় আরও বলা হয়েছে, সব হোটেলকে তাদের রুম সার্ভিস মেন্যু ও সব খাবার এবং পানীয়ের দোকানগুলোকে ইহুদি ধর্মে বৈধ এমন বিকল্প খাবার অন্তর্ভুক্ত করার পরামর্শও দেওয়া হচ্ছে। সরকারি নির্দেশনা মোতাবেক, আবুধাবির প্রায় ১৬০টি হোটেলকে এখন কোশের খাবারের (ইহুদি ধর্ম অনুযায়ী বৈধ খাবার) সনদও নিতে হবে। এটির মাধ্যমে নিশ্চিত করা হবে যে, তারা ইহুদি ধর্মের বিধান মতে খাবার তৈরি করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ইহুদি সংস্থার কাছ থেকে এই সনদ সংগ্রহ করতে হবে বলেও টেলিভিশনের খবরে বলা হয়।
ইহুদি পর্যটকদের খাবার প্রস্তুতের জন্য সব হোটেলের রান্নাঘরে পৃথক একটি জায়গা বরাদ্দ করারও নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সংযুক্ত আরব আমিরাতের ইহুদি কাউন্সিলের প্রধান রস ক্রিল দেশটির সরকারের এমন পদক্ষেপকে স্বাগতও জানিয়েছেন। আগামী সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে চুক্তিতে উপনীত হতে চলেছে ইসরাইল এবং সংযুক্ত আরব আমিরাত।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এই চুক্তি স্বাক্ষরিত হবে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজেই। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা জানিয়েছেন যে, আগামী ১৫ সেপ্টেম্বর এই চুক্তিটি স্বাক্ষরিত হবে।
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।
This post was last modified on সেপ্টেম্বর ১৩, ২০২০ 1:17 am
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্যামসাং-এর ফ্যান এডিশন, সংক্ষেপে এফই সিরিজের মূল লক্ষ্য হলো- ফ্ল্যাগশিপ…