মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম কোনও মুসলিমকে ফেডারেল বিচারক পদে মনোনয়ন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ফেডারেল বিচারক হিসেবে কয়েকজন কৃষ্ণাঙ্গ নারী, একজন এশিয়ান, আমেরিকান এবং এই প্রথমবারের মতো একজন মুসলিমকে মনোনয়ন দিয়েছেন।

প্রেসিডেন্ট জো বাইডেন যে ১১ জনকে মনোনয়ন দিয়েছেন, তাদের মধ্যে পুরুষ মাত্র দু’জন। এদের কেও শ্বেতাঙ্গ নয়। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৪ বছরে মূলত রক্ষণশীল শ্বেতাঙ্গ পুরুষদেরই ফেডারেল আদালতগুলোতে নিয়োগের প্রচেষ্টা চালিয়েছিলেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ আদালতে ৯ জন বিচারকের মধ্যে এ পর্যন্ত কোনো কৃষ্ণাঙ্গ নারী নেই। বাইডেন প্রথমেই কেতাঞ্জি ব্রাউন জ্যাকসনকে মনোনয়ন দেন। তিনি আফ্রিকান-আমেরিকান।

Related Post

প্রেসিডেন্ট জো বাইডেন আরও দু’জন আফ্রিকান-আমেরিকান নারীকে বিচারক হিসেবে মনোনয়ন দিয়েছেন। এছাড়াও রয়েছে এশিয়ান-আমেরিকান।

প্রেসিডেন্ট জো বাইডেন এই প্রথমবারের মতো একজন মুসলিমকে ফেডারেল বিচারক হিসেবে মনোনয়ন দিয়েছেন। ওই বিচারকের নাম জাহিদ কোরাইশি (৪৫)। তিনি পাকিস্তানী বংশোদ্ভূত। বর্তমানে তিনি নিউ জার্সিতে ম্যাজিস্ট্রেট বিচারক হিসেবে কর্মরত।

প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেছেন, ‘এই মনোনয়ন সার্বিকভাবে অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গির ব্যাপক বৈচিত্র্যকে প্রতিনিধিত্ব করছে যা আমাদের জাতিকে আরও শক্তিশালী করবে।’

উল্লেখ্য যে, সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের মনোনীত এসব লোক আজীবন সুপ্রিম এবং ফেডারেল আদালতে কাজ করে যাবেন। তবে প্রেসিডেন্টের এসব মনোনয়ন সিনেটে অনুমোদন পেতে হবে।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

This post was last modified on এপ্রিল ১, ২০২১ 8:07 am

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে