Categories: বিনোদন

ইনফিনিক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তানজিন তিশা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রিমিয়াম স্মার্টফোন ইনফিনিক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিন তিশা। সম্প্রতি তিশার সঙ্গে চুক্তি সম্পাদন করেছে এই প্রতিষ্ঠানটি।

প্রিমিয়াম স্মার্টফোন ইনফিনিক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিন তিশা। সম্প্রতি তিশার সঙ্গে চুক্তি সম্পাদন করেছে এই প্রতিষ্ঠানটি। চুক্তি অনুসারে ইনফিনিক্স ব্র্যান্ডের মোবাইল এবং বিভিন্ন ডিভাইসের প্রচারে তানজিন তিশাকে অংশ নিতে হবে। অর্থাৎ তাকেই দেখা যাবে।

এই বিষয়ে অনুভূতি জানিয়ে তানজিন তিশা বলেছেন, ‘প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্সের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত এবং ভীষণ আশাবাদী। প্রযুক্তিগত মান, আধুনিক ডিজাইন ও গুণগত মানের একটি ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য সত্যিই অনেক সম্মানের।’

Related Post

ইনফিনিক্সের বাংলাদেশ অফিস জানিয়েছে যে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তানজিন তিশার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়াতে সংশ্লিষ্ট সকলেই খুব আনন্দিত। আকর্ষণীয় ডিজাইন এবং অত্যাধুনিক প্রযুক্তির স্মার্টফোনটি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে উপযুক্ত একজন প্রতিনিধি হলেন তানজিন তিশা। আশা করা হচ্ছে যে, দেশজুড়ে ব্র্যান্ডটির সুনাম বাড়িয়ে তুলতে পারবেন তানজিন তিশা।

উল্লেখ্য, এই চুক্তির কারণে বাংলাদেশে স্মার্টফোন ব্যবহারকারীদের সঙ্গে ইনফিনিক্সের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর

অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

This post was last modified on জুলাই ৪, ২০২১ 3:11 pm

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে