Categories: বিনোদন

সেরা কণ্ঠের নাবিলার প্রথম একক গান ‘ও আসমানের চাঁদ’ [ভিডিও]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রকাশ পেলো চ্যানেল আই সেরা কণ্ঠ ২০১৪ এর দ্বিতীয় রানার আপ কণ্ঠশিল্পী নাবিলার প্রথম একক গান ‘ও আসমানের চাঁদ’।

গানটির সঙ্গে দৃষ্টি নন্দন মিউজিক ভিডিও উন্মুক্ত করা হয়েছে। গানটি লিখেছেন এবং সুর করেছেন আরেক আলোচিত সংগীত শিল্পী জিসান খান শুভ।

সংগীত পরিচালনা করেছেন তরুণ সংগীত পরিচালক নাভিদ পারভেজ। এই গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন আলামিন আহমেদ দূর্জয়। মিউজিক ভিডিওটিতে মডেল হিসেবে নাবিলার সঙ্গে রয়েছেন তারেক।

Related Post

প্রথম একক গান প্রকাশের অনুভূতি জানিয়ে নাবিলা বলেছেন, এটি আমার গানের ক্যারিয়ারের প্রথম মুক্তি পাওয়া একক গান। স্বাভাবিকভাবেই আমি খুব আনন্দিত হয়েছি বিষয়টিতে। সেইসঙ্গে কিছুটা এক্সাইটমেন্টও কাজ করছে শ্রোতারা কীভাবে এই গানটি গ্রহণ করেন সেই ভাবনাতে।

তিনি আরও বলেন, চমৎকার কথার এই গানটি লেখা ও সুর করার জন্য ধন্যবাদ জানাচ্ছি জিসান খান শুভকে। আরও ধন্যবাদ জানাচ্ছি গানটির সংগীত পরিচালক নাভিদ পারভেজের প্রতি। বিশেষ কৃতজ্ঞতা প্রযোজনা সংস্থা ডেডলাইন মিউজিকের প্রতিও।

উল্লেখ্য, কণ্ঠশিল্পী নাবিলা এ পর্যন্ত বেশ কয়েকটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন। সেগুলো ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। সর্বশেষ ‘বাংলা গানের যুবরাজ’ খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের সঙ্গে গাওয়া ‘প্রেমজল’ শিরোনামের দ্বৈত গানে কণ্ঠ দেন। তারেক আনন্দের কথায় জুয়েল মোর্শেদের সুর-সংগীতে ওই গানটি প্রকাশ পেয়েছিল সিডি চয়েজ হতে।

দেখুন ভিডিওটি
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর

অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

This post was last modified on নভেম্বর ২১, ২০২১ 11:57 am

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে