দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার দুবাইয়ে চাঁদের আদলে রিসোর্ট নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। পর্যটকদের আকৃষ্ট করতেই এই রিসোর্টটি বানানো হচ্ছে!
প্রকাশিত এক খবরে বলা হয়েছে, এতে নাকি সেখানে চন্দ্রপৃষ্ঠে ভ্রমণের অনুভূতিও মিলবে। জানা যায়, মুন ওয়ার্ল্ড রিসোর্ট ইনকরপোরেশন (এমডব্লিউআর) নামে কানাডার একটি স্থাপত্য প্রতিষ্ঠান রিসোর্টটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা সান্দ্রা জি ম্যাথুস এবং মিখায়েল আর হ্যান্ডারসন জানিয়েছেন, প্রস্তাবিত রিসোর্টটির ভবনের উচ্চতা হবে ৭৩৫ ফুট বা ২২৪ মিটার। ৫০০ কোটি ডলার ব্যয়ে নির্মাণ করা হবে বিলাসবহুল এই রিসোর্টটি।
আগামী ৪৮ মাসের মধ্যে এই রিসোর্টটির নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। চাঁদের আদলে নির্মিত বিলাসবহুল এবং অভিজাত এই রিসোর্টটিতে প্রতিবছর অন্তত ১ কোটি দর্শনার্থী ভ্রমণ করতে পারবেন। মুন ওয়ার্ল্ড রিসোর্টের বিশেষ সুবিধা হলো, দর্শনার্থীরা সেখানে এসে চাঁদের পৃষ্ঠে ভ্রমণের মতো অনুভূতিও পাবেন। কারণ সেখানে লুনার কলোনি নামে একটি স্থানও থাকবে। রিসোর্টটিতে বছর জুড়ে ২৫ লাখ ভ্রমণকারী চন্দ্রপৃষ্ঠে ভ্রমণে যাওয়ার মতো স্বাদ গ্রহণ করতে পারবেন। দুবাইয়ের মুন ওয়ার্ল্ড রিসোর্টটিতে ‘স্কাই ভিলা’ থাকবে, যেটি চাঁদের আবাসন এলাকায় বসবাসের মতোই অনুভূতি দেবে। তাছাড়াও দর্শনার্থীদের জন্য রিসোর্টে থাকবে স্পা, নাইট ক্লাব, সম্মেলনকক্ষ, লাউঞ্জ, ব্যক্তিগত আবাসের ব্যবস্থাসহ আধুনিক এবং অভিজাত সব সুযোগসুবিধায়।
ভবনটি মহাকাশ প্রতিষ্ঠান এবং নভোচারীরা প্রশিক্ষণের কাজেও ব্যবহার করতে পারবেন। ভবনটির নকশা তৈরি এবং নির্মাণে ব্যবহার করা হবে স্থাপত্য ও প্রকৌশলবিদ্যার সর্বাধুনিক কলাকৌশল এবং প্রযুক্তি।
সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতিতে এই মুন ওয়ার্ল্ড রিসোর্ট নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করেছেন উদ্যোক্তারা। দুবাই ছাড়াও ইউরোপ, উত্তর আমেরিকা এবং এশিয়ায় আরও ৩টি চাঁদের আদলে বিলাসবহুল রিসোর্ট নির্মাণের পরিকল্পনা করেছে এমডব্লিউআর।
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।
This post was last modified on সেপ্টেম্বর ১৩, ২০২২ 8:52 am
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…