সৌভাগ্যের মহিমান্বিত রজনী: আজ পবিত্র শবেবরাত

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ (মঙ্গলবার) দিবাগত রাত হলো পবিত্র শবেবরাত বা সৌভাগ্যের রজনী। হিজরি সনের শাবান মাসের দিবাগত ১৪ তারিখ রাতটি মুসলিম বিশ্বের জন্য একটি সৌভাগ্য রজনী হিসেবে বিবেচিত হয়।

শবেবরাত শব্দটি মূলত ফারসি শব্দ হতেই এসেছে। শব অর্থ রাত, বরাত অর্থ সৌভাগ্য। আরবিতে একে বলা হয়- ‘লাইলাতুল মোবারাকা’ বা ‘লাইলাতুল বরাত’। মোবারাকা অর্থ হলো বরকতময়। এই পুণ্য রজনীতে বান্দাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ রহমতের দরজা খুলে দেন। এই রাতে বান্দাদের গুনাহ মাফ করে দেওয়াসহ আল্লাহর হুকুমে নতুনভাবে ভাগ্য লিপিবদ্ধ করা হয়ে থাকে বলে হাদিস শরীফে বর্ণিত রয়েছে। ধর্মপ্রাণ মুসলমানরা পুণ্যময় ও মহিমান্বিত আজকের এই রাতটি ইবাদত-বন্দেগির মাধ্যমে কাটাবেন।

মহান আল্লাহর দরবারে জীবনের সকল ভুলভ্রান্তি, পাপ-তাপের জন্য গভীর অনুশোচনার ও আগামী দিনগুলোতে গুনাহ হতে মুক্ত থাকাসহ দুনিয়া এবং আখিরাতের সুখ, শান্তি, উন্নতি ও সমৃদ্ধির জন্য নফল ইবাদত বন্দেগি করে কাটাবেন।

Related Post

পবিত্র শবেবরাত উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তারা পৃথক বাণীতে দেশ, জাতি এবং মুসলিম বিশ্বের অব্যাহত সুখ, শান্তি, কল্যাণ, উন্নতি ও সমৃদ্ধিও কামনা করেছেন।

যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে রাতটি পালনের জন্য ধর্মপ্রাণ মুসলমানরা ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছেন। এই রাতে মসজিদে গিয়ে কিংবা ঘরে বসে আল্লাহর এবাদত করার পরামর্শ দেন বুজুর্গরা। পুরো রাতব্যাপি এবাদত বন্দেগির পর ফজরের নামাজের পর বিশেষ মোনাজাত করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, যাতে আল্লাহ আমাদের সকল বিপদ থেকে মুক্তি দেন। সারারাত নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির-আজকারের জন্য অধিকাংশ সময় কাটাতে হবে। অনেকেই এই পবিত্র রাতে মরহুম পিতা-মাতা ও আত্মীয় পরিজনের কবর জিয়ারত করে তাদের রুহের মাগফিরাত কামনা করবেন।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

This post was last modified on মার্চ ৭, ২০২৩ 3:15 pm

স্টাফ রিপোর্টার

Recent Posts

এমন সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখলে হৃদয়টা জুড়িয়ে যায়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ১৮ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ইউরিক অ্যাসিডে কোন খাবার থেকে দূরে থাকতে হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে অনেকের শরীরে গাউট কিংবা…

% দিন আগে

এআই চিপের বাজারে নতুন বিস্ফোরণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের কারণে বিশ্বজুড়ে চিপের…

% দিন আগে

রক্তস্বল্পতায় করণীয় কী?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রক্তস্বল্পতা কিংবা অ্যানিমিয়া এমন একটি শারীরিক অবস্থা, যখন রক্তে পর্যাপ্ত…

% দিন আগে

২ হাজার বছর পুরোনো কূপের তলায় মানুষের কঙ্কাল!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্কটল্যান্ডে প্রত্নতাত্ত্বিকদের সাম্প্রতিক এক আবিষ্কার ইতিহাস এবং প্রাচীন মানুষের বিশ্বাস…

% দিন আগে

পাহাড় থেকে নেমে আসা ঝরনা ধারা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ১৭ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে