Categories: বিনোদন

নজরুলের ‘দূর দ্বীপবাসিনী’ রত্না দাসের কণ্ঠে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‌কাজী নজরুল ইসলামের বিখ‍্যাত গান ‘দূর দ্বীপবাসিনী’ নতুন আয়োজনে কণ্ঠে তুললেন নজরুল সংগীতশিল্পী রত্না দাস। গানটির সংগীতায়োজন করেন বিনোদ রায় দাস।

সম্প্রতি গানটির একটি ভিডিওচিত্র নির্মাণ করার পর প্রকাশিত হয়েছে রত্না দাসের ইউটিউব চ‍্যানেলে। স্টুডিও বাংলা ঢোলের আয়োজনে ভিডিওটি নির্মিত হয়েছে।

এই বিষয়ে শিল্পী রত্না দাস বলেন, ‘আমার ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে কাজী নজরুল ইসলামের বহুলশ্রুত ‘দূর দ্বীপবাসিনী’ গানের মিউজিক ভিডিও। কবির পূণ্যস্মৃতির প্রতি এটি আমার আনত প্রণতি। আমরা যেনো কোনোভাবেই কবিকে জন্ম এবং মৃত্যু দিবস কেন্দ্রিক না করি, কবির চর্চা হোক প্রাত্যহিক। তার ঐশ্বর্য ধারণ করে যেনো আমরা সত্যিকারের মানুষ হই।

Related Post

উল্লেখ্য যে, সব ধরনের গান শিখলেও নজরুল সংগীতের প্রতি তীব্র ভালোবাসা থেকেই তিনি ঢাকায় এসে ভর্তি হয়েছিলেন ছায়ানটে। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতা থেকে বাংলা সাহিত্যের ‘পঞ্চকবি’ এবং ‘তিনকবি’-এর গানের দীক্ষাও নেন তিনি। গান শিখেছেন নীলুফার ইয়াসমিন, মানসকুমার দাস, সুধীন দাস, সুমন চৌধুরীর মতো শিল্পীদের কাছে। বর্তমানে নজরুলকে আঁকড়ে রেখে এগিয়ে যাচ্ছেন এই শিল্পী এবং কাটাচ্ছেন নজরুলময় এক জীবন।

দেখুন গানটি
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

This post was last modified on জুন ১৫, ২০২৩ 12:58 pm

স্টাফ রিপোর্টার

Recent Posts

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে

গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্যামসাং-এর ফ্যান এডিশন, সংক্ষেপে এফই সিরিজের মূল লক্ষ্য হলো- ফ্ল্যাগশিপ…

% দিন আগে