দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খানের নতুন সিনেমা ‘সোলজার’-এর শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে রাজধানীর বিভিন্ন লোকেশনে। ৫ অক্টোবর থেকে ছবির প্রথম ধাপের চিত্রায়ন শুরু হয়েছে।
শুটিং শুরু হলেও এতে এখনও যোগ দেননি শাকিব খান। সংশ্লিষ্ট একাধিক শিল্পী এবং প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, শুরুতেই মূলত পার্শ্বচরিত্র এবং পরিবেশনির্ভর কিছু দৃশ্য ধারণ করা হচ্ছে। দ্বিতীয় লট হতে শাকিব খানসহ প্রধান চরিত্রে থাকা শিল্পীরা অংশ নেবেন শুটিংয়ে।
এই সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তিনি শুটিংয়ে অংশ নেওয়ার কথা আগামী ১৫ অক্টোবর হতে।
‘সোলজার’ সিনেমাটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা সাকিব ফাহাদ। সিনেমাটি সম্পর্কে তিনি বলেছেন, “আমরা একটি দেশপ্রেমনির্ভর গল্প বলার জন্য চেষ্টা করছি। যারমধ্যে থাকবে আধুনিক সমাজের বাস্তবতা, মানুষের চিন্তা-ভাবনা ও আবেগ।”
তিনি আরও বলেছেন, “গত কয়েক বছরে শাকিব ভাইকে দর্শকরা যেভাবে দেখে এসেছেন, এবার আমরা তাকে পুরোপুরি নতুনভাবেই উপস্থাপন করতে চাই। ‘সোলজার’-এ তিনি হবেন সেইসব সাধারণ মানুষের প্রতিনিধি, যাদের স্বপ্ন, যন্ত্রণা ও সংগ্রামের গল্প উঠে আসবে।”
এই সিনেমার আরও অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন বরেণ্য অভিনেতা তারিক আনাম খান, গুণী নির্মাতা ও অভিনেতা তৌকীর আহমেদ, এবং ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী।
উল্লেখ্য যে, শাকিব খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘তাণ্ডব’, যা কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো এবং দর্শকমহলে ব্যাপক সাড়াও ফেলে। তবে ‘সোলজার’-এ তাকে একেবারেই নতুনরূপে পাওয়া যাবে বলে নির্মাতারা জানিয়েছেন।
>>>>>>>>>>>>>>
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে-
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org
This post was last modified on অক্টোবর ৭, ২০২৫ 11:09 am
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শিশু অসুস্থ হলে বাবা-মায়ের দুশ্চিন্তার শেষ থাকে না। জ্বর, সর্দি,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কাজের চাহিদা এবং ধরন বদলানোর সাথে সাথে বর্তমানে একইসাথে অনেকগুলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘হ্যালো বাংলাদেশ, আই ক্যান সি ইউ।’ দিন কয়েক আগে পশ্চিমবঙ্গের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দুই বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধের মধ্যেই গাজায় ফিলিস্তিনিদের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্কটল্যান্ডের একটি দুর্গের কাছে পাওয়া মধ্যযুগীয় একটি কঙ্কাল প্রত্নতাত্ত্বিক ও…
View Comments
I must say this article is extremely well written, insightful, and packed with valuable knowledge that shows the author’s deep expertise on the subject, and I truly appreciate the time and effort that has gone into creating such high-quality content because it is not only helpful but also inspiring for readers like me who are always looking for trustworthy resources online. Keep up the good work and write more. i am a follower.