দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের নতুন এক গবেষণায় বলা হয় যে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই পুরুষদের মস্তিষ্ক নারীদের মস্তিষ্কের তুলনায় দ্রুতই সংকুচিত হতে থাকে।
ওই গবেষণায় ১৭ হতে ৯৫ বছর বয়সী ৪ হাজার ৭২৬ জন সুস্থ ব্যক্তির মস্তিষ্কের স্ক্যান করা তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানিয়েছেন যে, মস্তিষ্কের টিস্যু ক্ষয়ের ক্ষেত্রে নারী এবং পুরুষের মধ্যে ভিন্নতাও রয়েছে। মানব মস্তিষ্কের বিভিন্ন অঞ্চল লিঙ্গভেদে পরিবর্তনও হয়ে থাকে।
বিজ্ঞানীদের তথ্যমতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই স্বাভাবিকভাবে মানুষের মস্তিষ্ক সংকুচিত হয়ে থাকে। যদিও আলঝেইমার রোগীদের ক্ষেত্রেই মস্তিষ্ক দ্রুত সংকুচিত হয়ে থাকে। নতুন গবেষণায় দেখা যাচ্ছে যে, নারীদের মস্তিষ্ক সংকুচিত হওয়ার হার পুরুষদের তুলনায় কিছুটা ধীর হলেও তাদের আলঝেইমার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে প্রায় দ্বিগুণ।
নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের নিউরোসায়েন্টিস্ট অ্যান রাভন্ডাল জানিয়েছেন, গবেষণায় ১৭ হতে ৯৫ বছর বয়সী ব্যক্তিদের মস্তিষ্কের ১২ হাজারেরও বেশি স্ক্যান করা তথ্য বিশ্লেষণ করা হয়। লিঙ্গভিত্তিক মস্তিষ্কের আকারের পার্থক্য বিবেচনার সময় দেখা যায়, বয়স্ক পুরুষের মস্তিষ্ক বেশি সংকুচিত হয়। যে কারণে তাদের মস্তিষ্কের কর্টেক্সের একাধিক অঞ্চলকে প্রভাবিত হতেও দেখা যায়। গবেষণায় নারীদের মস্তিষ্ক কম সংকুচিত হওয়ার তথ্যও জানা গেছে। নারীদের মস্তিষ্ক যদি আরও বেশি সংকুচিত হতো, তাহলে তাদের আলঝেইমার বেশি আক্রান্ত হওয়ার বিষয়টি ভালোভাবেই জানা যেতো।
গবেষণায় মস্তিষ্কের হিপোক্যাম্পাস জায়গায় আয়তনের কোনো পরিবর্তনই দেখা যায়নি। এই এলাকা স্মৃতিশক্তি এবং শেখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত দেখা যায় যে, পুরুষদের মস্তিষ্ক নারীদের মস্তিষ্কের তুলনায় ১০ হতে ১৫ শতাংশ বড় এবং ওজনে ভারি হয়। নারীদের মস্তিষ্ক তুলনামূলকভাবে ছোট আকারের হলেও কোষ এবং সংযোগের ঘনত্ব বেশি থাকতেই পারে। পুরুষদের মস্তিষ্কে নারীদের তুলনায় অপেক্ষাকৃত কম ঘনত্বে ধূসর পদার্থ থাকলেও হোয়াইট ম্যাটার বেশিই থাকে। তথ্যসূত্র: এনডিটিভি।
>>>>>>>>>>>>>>
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে-
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org
This post was last modified on নভেম্বর ১০, ২০২৫ 5:10 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেক নারী দীর্ঘ সময় ধরে সেলাই মেশিনে বসে কাজ করেন।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দূরত্ব যেনো প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না হয়, সে লক্ষ্যে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রতিদিনের খাবারের তালিকায় ভাত, রুটি, মাছ, মাংস বা ডিমের পাশাপাশি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৯৯৪ সালের সেই সন্ধ্যায় লন্ডনে প্রিন্স চার্লস যখন টেলিভিশনে ক্যামিলার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্ব অর্থনীতির ভারসাম্য এবং ভূরাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করে ভারতের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মানুষের তৈরি একটি মহাকাশযানকে পৃথিবী থেকে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ…