দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিজেদের কাছে স্থানান্তর এবং সংরক্ষণে প্রস্তুত রয়েছে রাশিয়া, এই কথা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাজধানী মস্কোতে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

পুতিন জানান যে, ইতিপূর্বে ২০১৫ সালেও রাশিয়া ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিয়েছিল। প্রয়োজনে সেই অভিজ্ঞতা আবারও কাজে লাগাতে প্রস্তুত মস্কো।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট সব পক্ষ একসময় ইউরেনিয়াম ইরানের বাইরে সরিয়ে নেওয়ার বিষয়েও একমত হয়েছিল। তবে পরে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অবস্থান কঠোর করে জানায়, ইউরেনিয়াম শুধুমাত্র মার্কিন ভূখণ্ডেই স্থানান্তর করতে হবে। তারপরই ইরানও নিজেদের অবস্থান আরও কঠোর করে।
রুশ প্রেসিডেন্ট আরও বলেছেন, মস্কো ওয়াশিংটন এবং তেহরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে, চলমান সংকট যতো দ্রুত সম্ভব শেষ হয়ে যাবে। তথ্যসূত্র: আল জাজিরা।