Categories: বিনোদন

ঈদ-উল-আজহা উপলক্ষ্যে টিভি চ্যানেল এনটিভির অনুষ্ঠানসূচি: ঈদের ২য় দিন (২৯ মে)

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঈদ-উল-আজহা উপলক্ষ্যে টিভি চ্যানেল এনটিভি ৭ দিন ব্যাপি বিশেষ অনুষ্ঠানসূচীর আয়োজন করেছে। আজ রয়েছে ঈদের ২য় দিনের (২৯ মে) অনুষ্ঠানসূচি।

ঈদ উল আজহা’র ২য় দিন (২৯.০৫.২৬)

সকাল ০৭:৩০ ধারাবাহিক: পা পিছলে আলুর দম। পর্ব ০২। রচনা: মনসুর রহমান চঞ্চল। পরিচালনা: রাকেশ বসু। অভিনয়ে: মীর রাব্বি, প্রিয়ন্তী উর্বি, মাখনুন সুলতানা মাহিমা, আবু হুরায়রা তানভীর, তনয় বিশ্বাস, রুবাইয়া এশা, আশরাফুল সোহাগ, মুকুল সিরাজ প্রমূখ।

Related Post

সকাল ০৮:০০ সঙ্গীতানুষ্ঠান: এ লগন গান শোনাবার। উপ: নাহিদা আফরোজ সুমী। প্রযোজনা: জাহাঙ্গীর চৌধুরী। সকাল ০৯:০০ একক নাটক: দু’জন দু’জনার। রচনা ও পরিচালনা: মারুফ হোসেন সজিব। অভিনয়ে: ইয়াশ রোহান, তানজিম সাইয়ারা তটিনী, মাসুম বাশার, মিলি বাশার প্রমূখ।

সকাল ১০:১৫ বাংলা ছায়াছবি: তুফান। পরিচালক: রায়হান রাফি। অভিনয়ে: শাকিব খান, নাবিলা, মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম প্রমূখ।

দুপুর ০১:৩০ সঙ্গীতানুষ্ঠান: তারুণ্যের গান। ব্যান্ড: মাদল। উপস্থাপনা: শান্তা জাহান। প্রযোজনা: শাহরিয়ার ইসলাম।

দুপুর ০২:২০ টেলিফিল্ম: আবার হবে দেখা। রচনা: ফারিয়া হোসেন। পরিচালনা: চয়নিকা চৌধুরী। অভিনয়ে: আফজাল হোসেন, দীপা খন্দকার, আইশা খান, প্রান্তর দস্তিদার প্রমূখ।

বিকেল ০৪:২০ বাংলা ছায়াছবি: সর্দারবাড়ির খেলা। (টেলিভিশন প্রিমিয়ার) পরিচালক: রাখাল সবুজ। অভিনয়ে: জিয়াউল হক রোশান, শবনম বুবলি প্রমূখ।

সন্ধ্যা ০৬:৪০ ৭ পর্বের ধারাবাহিক: মা বাবা ভাই বোন। পর্ব ০২। রচনা ও পরিচালনা: হাসান রেজাউল। অভিনয়ে: শহীদুজ্জামান সেলিম, সাবেরী আলম, নিশাত প্রিয়ম, আবু হুরায়রা তানভীর, শবনম ফারিয়া, তাসনুভা তিশা, এ্যালেন শুভ্র, তাবাসসুম ছোঁয়া, সুবাইতা, সায়েম সামাদ প্রমূখ।

রাত ০৭:৫৫ একক নাটক: অবুঝ চোখ। রচনা ও পরিচালনা: সাগর জাহান। অভিনয়ে: নিলয় আলমগীর, তানজিকা আমিন, মাসুম বাশার, মিলি বাশার, জাভেদ গাজী প্রমূখ।

রাত ০৯:১০ একক নাটক: ছুঁয়ে দে আমায়। রচনা: এলে·। পরিচালনা: রাইয়ান মাহমুদ। অভিনয়ে: মুশফিক আর ফারহান, কেয়া পায়েল, আব্দুল্লাহ রানা, দিশা প্রমূখ।

রাত ১১:০৫ একক নাটক: শূণ্য। রচনা: নাহিদ হাসনাত। পরিচালনা: তুহিন হোসেন। অভিনয়ে: ফারহান আহমেদ জোভান, আইশা খান, মুনিরা মিঠু, ফরহাদ বাবু প্রমূখ।

রাত ১২:২০ বিশেষ নৃত্যানুষ্ঠান: লাল সবুজের দোলা। প্রযোজনা: মো: রফিকুল ইসলাম।

(তথ্য: এনটিভি প্রদত্ত বিজ্ঞপ্তির)

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে-

১. সাধারণ ডেঙ্গুজ্বর।

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on মে ২৪, ২০২৬ 2:41 pm

স্টাফ রিপোর্টার

View Comments

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে