দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রিটিশ কাউন্সিলের ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘কানেকশনস থ্রু কালচার (সিটিসি) গ্র্যান্টস’ ২০২৬-এর আবেদন গ্রহণ শুরু হয়েছে।
এই কর্মসূচির মাধ্যমে যুক্তরাজ্য ও বাংলাদেশসহ বিশ্বের ৩৫টি অংশগ্রহণকারী দেশের সৃজনশীল খাতের ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে যৌথ সৃজনশীল উদ্যোগ, আন্তসাংস্কৃতিক বিনিময় ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তুলতে সিড ফান্ড অনুদান দেবে ব্রিটিশ কাউন্সিল।
এই বিষয়ে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, “আন্তসাংস্কৃতিক বিনিময়ের ফলে শক্তিশালী ইতিবাচক পরিবর্তনের প্রভাবের প্রতি গভীর বিশ্বাস থেকেই ব্রিটিশ কাউন্সিল তার কার্যক্রম পরিচালনা করে। ‘কানেকশনস থ্রু কালচার’ গ্র্যান্টস শিল্পী ও সৃজনশীল পেশাজীবীদের একসঙ্গে কাজ করার এবং নতুন কিছু তৈরি করার সুযোগ করে দেয়। একসাথে কাজ করার মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের শিল্প ও সংস্কৃতি খাতের মানুষের মধ্যে দীর্ঘমেয়াদি ও অর্থবহ সহযোগিতার সম্পর্ক গড়ে ওঠে।”
গত বছর এ কর্মসূচির আওতায় বিশ্বের ১৯টি দেশে মোট ১২৭টি প্রকল্প অনুদান পেয়েছিল। এর মধ্যে বাংলাদেশের সাতটি প্রকল্প ছিল।
২০২৬ সালের এ অনুদান কর্মসূচিতে সৃজনশীল পেশাজীবী, সাংস্কৃতিক কর্মী, শিল্পী, ক্রিয়েটিভ হাব (সৃজনশীল কেন্দ্র), বিভিন্ন উৎসব, দ্বিবার্ষিক আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী (বিয়েনাল) এবং সাংস্কৃতিক সংগঠনগুলো আবেদন করতে পারবেন। আবেদন করতে হলে প্রস্তাবিত প্রকল্পে যুক্তরাজ্যভিত্তিক অন্তত একজন অংশীদার এবং বাংলাদেশসহ অংশগ্রহণকারী কোনো দেশে আইনগতভাবে প্রতিষ্ঠিত একটি অংশীদার প্রতিষ্ঠান থাকতে হবে।
সিটিসি গ্র্যান্টসের শর্তাবলি, আবেদন প্রক্রিয়া এবং মানসম্মত আবেদন তৈরিতে সহায়তা করতে চারটি তথ্যমূলক ওয়েবিনারের আয়োজন করবে ব্রিটিশ কাউন্সিল।এসব ওয়েবিনারে অংশ নিতে আগ্রহীদের নিবন্ধন করতে হবে। নিবন্ধনের বিস্তারিত তথ্য পাওয়া যাবে ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে (HYPERLINK “https://shorturl.at/TE7RK)।%20″https://shorturl.at/TE7RK)।
ওয়েবিনারের জেনারেল সেশন অনুষ্ঠিত হবে আগামী ৩০ জুন ২০২৬, বাংলাদেশ সময় দুপুর ১টা থেকে আড়াইটা এবং রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত। অধিবেশনগুলোতে ব্রিটিশ ইশারা ভাষার (বিএসএল) সুবিধা থাকবে। এ ছাড়া ১ জুলাই ২০২৬ বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত আরও একটি সেশনের আয়োজন করা হবে। এ সেশনের আলোচনার মূল বিষয়বস্তু ভিজ্যুয়াল আর্টস, স্থাপত্য, নকশা (ডিজাইন), ফ্যাশন ও কারুশিল্পকেন্দ্রিক বিভিন্ন উৎসব এবং দ্বিবার্ষিক শিল্প প্রদর্শনী (বিয়েনাল)।
একই দিনে রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত আরেকটি ওয়েবিনারের আয়োজন করা হবে। এতে ডিজিটাল আর্টস, এক্সটেন্ডেড রিয়েলিটি (এক্সআর), ইমারসিভ এক্সপেরিয়েন্সেস, গেমিং এবং ভিজ্যুয়াল আর্টস, স্থাপত্য, নকশা ও ফ্যাশন খাত নিয়ে আলোচনা করা হবে।
২০২৬ সালের এ কর্মসূচির আওতায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের যৌথ সৃজনশীল উদ্যোগের সঙ্গে যুক্ত আবেদনকারীরা সর্বোচ্চ ২৪ লাখ ৪৫ হাজার টাকা পর্যন্ত অনুদানের জন্য আবেদন করতে পারবেন। যৌথভাবে বাস্তবায়িত প্রকল্প, রেসিডেন্সি, গবেষণা ও উন্নয়ন, যৌথ প্রদর্শনী, পরিবেশনা, জনসম্পৃক্ত কর্মসূচি এবং আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময় সংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগ এ অনুদানের আওতায় আসবে।
আবেদন করার আগে ২০২৬ সালের আবেদনসংক্রান্ত টুলকিট, নমুনা আবেদনপত্র এবং বহুল জিজ্ঞাসিত প্রশ্নাবলি (এফএকিউ) দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এসব তথ্য ও নথি ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। কর্মসূচি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই HYPERLINK “https://www.britishcouncil.org.bd/en/programmes/arts/connections-through-culture-grants-2026″লিংকে। সিটিসি গ্র্যান্টসের জন্য আবেদনের শেষ সময় আগামী ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, বাংলাদেশ সময় ভোর ৪টা ৫৯ মিনিট।
খবর সংবাদ বিজ্ঞপ্তির।
>>>>>>>>>>>>>>
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে-
১. সাধারণ ডেঙ্গুজ্বর।
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org
This post was last modified on জুন ১৮, ২০২৬ 5:17 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ১৮ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে অনেকের শরীরে গাউট কিংবা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের কারণে বিশ্বজুড়ে চিপের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রক্তস্বল্পতা কিংবা অ্যানিমিয়া এমন একটি শারীরিক অবস্থা, যখন রক্তে পর্যাপ্ত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্কটল্যান্ডে প্রত্নতাত্ত্বিকদের সাম্প্রতিক এক আবিষ্কার ইতিহাস এবং প্রাচীন মানুষের বিশ্বাস…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ১৭ ভাদ্র ১৪৩৩…