The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

পাকিস্তানের হামলায় নিহত সেনাদের সংখ্যা গোপন করেছেন মোদি

অভিযোগ বিরোধীদের

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পাকিস্তানের সঙ্গে হওয়া সামরিক সংঘাতে ভারতীয় বাহিনীর বেশ কয়েকজন সদস্যের নিহতের তথ্য গোপন করার গুরুতর অভিযোগ তোলা হয়েছে মোদি সরকারের বিরুদ্ধে।

পাকিস্তানের হামলায় নিহত সেনাদের সংখ্যা গোপন করেছেন মোদি 1

প্রায় ১৩ মাস আগে সংঘটিত ওই লড়াইয়ে ভারতের ছয়জন সেনা সদস্য নিহত হওয়ার খবর সম্প্রতি আনুষ্ঠানিকভাবে প্রকাশের পরই এই নিয়ে তীব্র রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে।

আজ মঙ্গলবার (৩০ জুন) ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের পদত্যাগ দাবি করেছে ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বানও জানিয়েছে।

কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, ২০২৫ সালের মে মাসে পাকিস্তানের সঙ্গে চার দিনব্যাপী চলা এক রক্তক্ষয়ী সামরিক সংঘাতের সময় ‘অপারেশন সিন্দুর’ পরিচালনা করা হয়। ওই অভিযানে ভারতীয় সেনাবাহিনীর ৫ জন ও বিমানবাহিনীর একজনসহ মোট ৬ জন সদস্য নিহত হন।

ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার এতদিন এই তথ্য দেশের সংসদ এবং জনগণের কাছে সম্পূর্ণ গোপন করে রেখেছিল। বিরোধী দলটির মতে, নিহতদের নাম দীর্ঘ ১৩ মাস পর প্রকাশ করে সরকার কেবল দেশের সংসদকেই বিভ্রান্ত করেনি, বরং জীবন উৎসর্গকারী বীর জওয়ানদের প্রাপ্য রাষ্ট্রীয় সম্মান এবং স্বীকৃতি থেকেও বঞ্চিত করেছে।

নয়া দিল্লিতে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে কংগ্রেসের প্রাক্তন সেনা বিষয়ক বিভাগের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল রোহিত চৌধুরী ও অবসরপ্রাপ্ত উইং কমান্ডার অনুমা আচার্য সরকারের এই ভূমিকার তীব্র সমালোচনা করেছেন।

তথ্যসূত্র: টিআরটি ওয়ার্ল্ড

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে-

১. সাধারণ ডেঙ্গুজ্বর।

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
bn_BDBengali