The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

যুক্তরাষ্ট্রে রেস্তোরাঁয় বন্দুকধারীর তাণ্ডবে অনেক হতাহতের আশঙ্কা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস এলাকায় একটি ফাস্টফুড রেস্তোরাঁয় বন্দুকধারীর গুলিতে বেশ কয়েকজন নিহত হন।

যুক্তরাষ্ট্রে রেস্তোরাঁয় বন্দুকধারীর তাণ্ডবে অনেক হতাহতের আশঙ্কা 1

শনিবার বিকেলে ‘ইন-এন-আউট বার্গার’ (In-N-Out Burger) রেস্তোরাঁয় এই রক্তক্ষয়ী হামলার ঘটনাটি ঘটে। হামলায় বন্দুকধারী নিজেও নিহত হয়েছে বলে নিশ্চিত করে স্থানীয় পুলিশ।

টুইন ফলসের পুলিশ প্রধান ম্যাথিউ হিকস সাংবাদিকদের জানিয়েছেন, শনিবার বিকেলের এই হামলায় বন্দুকধারীসহ একাধিক ব্যক্তি প্রাণ হারান ও আরও অনেকেই আহত হয়েছেন। তবে নিহতদের সঠিক সংখ্যা এখন পর্যন্ত স্পষ্ট করা হয়নি। হিকস বলেছেন, ‘আমরা ধারণা করছি জননিরাপত্তার ওপর থাকা হুমকি বর্তমানে শেষ হয়েছে। ঘটনাস্থলটি অত্যন্ত ভয়াবহ এবং বিশৃঙ্খল অবস্থায় ছিল। আমরা নিহতদের আত্মীয়-স্বজনদের খবর দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছি।’

প্রত্যক্ষদর্শী লেন কোয়েন জানিয়েছেন, তিনি রেস্তোরাঁর পাশের একটি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পান যে, এআর-স্টাইল (AR-style) রাইফেল হাতে জনৈক ব্যক্তি ড্রাইভ-থ্রু এলাকা দিয়ে বেরিয়ে আসছেন। এই সময় পিস্তল হাতে থাকা অপর এক ব্যক্তি বন্দুকধারীর ওপর পাল্টা গুলি চালিয়েছেন। কোয়েন আরও জানিয়েছেন, তিনি এক রেস্তোরাঁ কর্মীকে গুলিবিদ্ধ এক নারীকে টেনে নিরাপদ স্থানে নিতে দেখেন। ওই নারীর বুকে গুলির আঘাত ছিল ও তিনি গুরুতর আহত অবস্থাতে প্যারামেডিকসের জন্য অপেক্ষা করছিলেন।

শহর কর্তৃপক্ষের মুখপাত্র জশ পালমার জানিয়েছেন যে, তদন্তকারীরা প্রাথমিকভাবে বিশ্বাস করছেন যে, হামলাকারী একজন ছিল। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে ও এই ঘটনায় অন্য কেও জড়িত ছিল কি-না, সেটি খতিয়ে দেখা হচ্ছে।

এই ন্যাক্কারজনক ঘটনায় শোক প্রকাশ করেছেন আইডাহোর সিনেটর মাইক ক্রাপো। তিনি আইডাহোর জরুরি উদ্ধারকারী দলের (ফার্স্ট রেসপন্ডার) দ্রুত পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ঘটনার পর এলাকাটি ঘিরে রাখা হয়। বিস্তারিত তদন্ত কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে-

১. সাধারণ ডেঙ্গুজ্বর।

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
bn_BDBengali