Categories: বিনোদন

আওয়ারাপান-২: প্রথমবার এককভাবে ২০০ কোটির ক্লাবে ইমরান হাশমি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০০৩ সালে বলিউডে অভিষেকের পর হতে দীর্ঘ ২৩ বছরের ক্যারিয়ার ইমরান হাশমির। এই সময় প্রায় অর্ধশত সিনেমায় অভিনয় করেছেন তিনি।

তার অভিনীত বেশ কিছু সিনেমা বক্স অফিসে সাফল্যও পেয়েছে। নিজের স্বতন্ত্র অভিনয়শৈলীর কারণে দর্শকদের কাছেও পৃথক জনপ্রিয়তা তৈরি করেছেন এই অভিনেতা।

তবে কখনও নায়ক তথা কেন্দ্রীয় চরিত্র হয়ে ২০০ কোটি রুপি আয়ের মাইলফলক ছুঁতে পারেননি এতোদিন। তবে এবার সেই অপূর্ণতা ঘুচলো। ‘আওয়ারাপান-২’ দিয়ে প্রথমবার ডাবল সেঞ্চুরি হাঁকালেন এই অভিনেতা। ১৪ আগস্ট মুক্তি পেয়ে দুই সপ্তাহের মধ্যেই এই বিপুল অংকের আয় করেছে এই সিনেমাটি।

Related Post

ইন্ডিয়া টুডে’র খবর অনুযায়ী জানা যায়, এ পর্যন্ত ‘আওয়ারাপান-২’-এর আয় ২০১ কোটি ৪৫ লাখ রুপি। যারমধ্যে প্রথম সপ্তাহেই আয় হয়েছে ১৬১ কোটি রুপি। দ্বিতীয় সপ্তাহে আয়ের হার কমেছে কিছুটা। সামনে আর বেশিদূর এগোনোর সম্ভাবনাও নেই, কারণ ২৬ আগস্ট মুক্তি পেয়েছে বহুল আলোচিত ‘টক্সিক’। সেটি নিয়ে দর্শকের বিপুল আগ্রহ রয়েছে।

সানি দেওলের ‘বাটওয়ারা ১৯৪৭’-এর সঙ্গে পাল্লা দিয়ে বক্স অফিসে সাফল্য পেয়েছে ইমরান হাশমির এই ‘আওয়ারাপান-২’। ৪৫ কোটি রুপি বাজেটে নির্মিত এই সিনেমাটি ইতিমধ্যেই বাজেটের দ্বিগুণের বেশি আয় করেছে। এতে দীর্ঘদিন পর ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন গতি ফিরেছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

‘আওয়ারাপান-২’ সিনেমাটি পরিচালনা করেছেন নিতিন কক্কর। সিনেমাটিতে ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি, শাবানা আজমি, সুবিন্দর ভিকি, বরুণ চান্দা এবং রুখসার রেহমানসহ অনেকেই।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে-

১. সাধারণ ডেঙ্গুজ্বর।

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on আগস্ট ২৭, ২০২৬ 2:02 pm

স্টাফ রিপোর্টার

View Comments

  • Good post! We will be linking to this particularly great post on our site. Keep up the great writing

  • Awesome! Its genuinely remarkable post, I have got much clear idea regarding from this post

Recent Posts

এমন সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখলে হৃদয়টা জুড়িয়ে যায়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ১৮ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ইউরিক অ্যাসিডে কোন খাবার থেকে দূরে থাকতে হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে অনেকের শরীরে গাউট কিংবা…

% দিন আগে

এআই চিপের বাজারে নতুন বিস্ফোরণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের কারণে বিশ্বজুড়ে চিপের…

% দিন আগে

রক্তস্বল্পতায় করণীয় কী?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রক্তস্বল্পতা কিংবা অ্যানিমিয়া এমন একটি শারীরিক অবস্থা, যখন রক্তে পর্যাপ্ত…

% দিন আগে

২ হাজার বছর পুরোনো কূপের তলায় মানুষের কঙ্কাল!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্কটল্যান্ডে প্রত্নতাত্ত্বিকদের সাম্প্রতিক এক আবিষ্কার ইতিহাস এবং প্রাচীন মানুষের বিশ্বাস…

% দিন আগে

পাহাড় থেকে নেমে আসা ঝরনা ধারা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ১৭ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে