Categories: বিনোদন

ভক্তের বুকে নিজের চেহারা দেখে অবাক হলেন শেহনাজ গিল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউড অভিনেত্রী শেহনাজ গিল অভিনয়ে কম দেখা গেলেও স্যোশাল মিডিয়ায় বিভিন্ন কর্মকাণ্ডের জন্য প্রায়ই শিরোনামে উঠে আসেন। এবারও আলোচনায় এলেন তেমনি এক কারণে।

ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, ভালোবাসা প্রকাশ করতে এক ভক্ত নিজের বুকে শেহনাজ গিলের মুখাবয়বের ট্যাটু করান। সম্প্রতি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে এই ঘটনা সামনে আসার পর বিস্ময় প্রকাশ করেন ‘বিগ বস’ খ্যাত এই তারকা।

স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় যে, ওই ভক্ত শার্টের বোতাম খুলে শেহনাজকে তার বুকে আঁকা ট্যাটুটি দেখাচ্ছেন।

Related Post

বিষয়টি দেখে কিছুটা অবাক হয়ে পাঞ্জাবি ভাষায় ওই ভক্তের কাছে শেহনাজ জানতে চান যে, কেনো নিজেকে কষ্ট দিয়ে তিনি এই ট্যাটু করিয়েছেন।

জবাবে ওই ব্যক্তি জানিয়েছেন, তিনি শেহনাজের বড় একজন ভক্ত। পরবর্তীতে শেহনাজ তাকে ধন্যবাদ জানান ও করমর্দন করে কৃতজ্ঞতাও প্রকাশ করেন। এই ভিডিওটি প্রকাশের পর নেটিজেনদের নানা প্রতিক্রিয়াও দেখা যায়।

এক নেটিজেন মন্তব্য করেন যে, ওই ব্যক্তি এর আগেও হাতে শেহনাজের নাম কিংবা ছবি ট্যাটু বানিয়েছিলেন। শেহনাজ তখন তাকে বুকে কোনো ট্যাটু না করতে অনুরোধও করেছিলেন।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে-

১. সাধারণ ডেঙ্গুজ্বর।

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on সেপ্টেম্বর ১৪, ২০২৬ 11:41 am

স্টাফ রিপোর্টার

Recent Posts

স্বর্ণ-রুপার বিশাল মজুতের সন্ধান প্রশান্ত মহাসাগরে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রশান্ত মহাসাগরের তলদেশে বিপুল পরিমাণ স্বর্ণ এবং রুপার মজুতের সন্ধান…

% দিন আগে

মাত্র দুই সপ্তাহের অভিযানে ৩১ নতুন প্রাণী!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পৃথিবীর সবচেয়ে বড় রহস্যগুলোর অনেকটাই হয়তো আমাদের পায়ের নিচে নয়,…

% দিন আগে

সমুদ্র তটে দুটি পাখি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ১ আশ্বিন ১৪৩৩…

% দিন আগে

সন্তানদের সুশিক্ষা দিতে যা করবেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সন্তানের সুশিক্ষা বলতে শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়াকে বোঝায় না।…

% দিন আগে

স্যামসাং এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং হলেন মোহাম্মদ শাহরিয়ার

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মোহাম্মদ শাহরিয়ারকে সম্প্রতি নিজেদের মোবাইল এক্সপেরিয়েন্স (এমএক্স) বিজনেসের হেড অব…

% দিন আগে

ফুডপ্যান্ডায় ইউনিমার্ট থেকে কেনাকাটায় ঢাকা–ব্যাংকক রাউন্ড ট্রিপের কাপল টিকিট জেতার সুযোগ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গ্রাহকদের আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ দিতে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড…

% দিন আগে