The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ঢাকার ব্লকব্লাস্টার সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘গডজিলা’

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ ঢাকার যমুনা ফিউচার পার্কের ব্লকব্লাস্টার সিনেমা হলে মুক্তি পাচ্ছে সাম্প্রতিক সময়ের আলোচিত হলিউড মুভি গডজিলা। আগামী ২৩ মে শুক্রবার যমুনা ফিউচার পার্কের ব্লকব্লাস্টার সিনেমা হলে এটি মুক্তি পাবে। এর আগে গত ১৬ মে যুক্তরাষ্ট্রে মুক্তি পায় গডজিলার রিমেক এই ছবিটি।


godzilla-2014-movie-poster

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা ও নাগাশাকিতে পারমাণবিক আক্রমণের ফলে ছড়িয়ে পড়া তেজস্ক্রিয়তার ফলশ্রুতিতে তৈরি হয় গডজিলা নামক এই ডাইনোসর আকৃতির বিশালাকার প্রাণীর। এমনি একটি কাহিনী নিয়ে ১৯৫৪ সালে জাপানের পরিচালক ইশোরি হুন্ডা প্রথম নির্মাণ করেণ গডজিলা। এরপর থেকে গডজিলার জনপ্রিয়তা বাড়তে শুরু করে। একসময়ের জনপ্রিয় পপব্যান্ডের এ্যালবাম কভার রূপে পারমাণবিক বোমার বিরুদ্ধে একটি প্রতীকী হিসেবে প্রতিষ্ঠা পায় এই গডজিলা। ১৯৫৪ সালের পর এই পর্যন্ত বহুবার নির্মাণ করা হয়েছে গডজিলা। টিভি অ্যানিমেশন শো হিসেবে গডজিলা একসময় ছিল জনপ্রিয়তার তুঙ্গে। সেই জনপ্রিয় চরিত্রটিকে আবারো রক্তমাংসের চরিত্র রূপে পর্দায় আনলেন হলিউড পরিচালক গার্থ অ্যাডওয়ার্ড। ছবিটি তৈরিতে মোট বাজেট ছিল ১৬ কোটি মার্কিন ডলার। মুক্তির প্রথম সপ্তাহে এর আয় হয়েছে প্রায় ৮ কোটি মার্কিন ডলার।

ঢাকায়_মুক্তি_পাচ্ছে_গডজিলা_Takkizbd.com_-_2014-05-19_13.12.36

যমুনা ফিউচার পার্কের ব্লকব্লাস্টার সিনেমা হলে ১৯ মে ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। গত ১৬ মে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং ভারতে একই সাথে মুক্তি পায় এই গডজিলা।

উল্লেখ্য যে, গডজিলা হলো টিরেক্স গোত্রের এমন একটি ডাইনোসর যার মুখ দিয়ে আগুন বের হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali