The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

বিশ্বকাপ টুকিটাকি: সেমিতে জার্মানির মুখোমুখি হবে ব্রাজিল

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ বিশ্বকাপ নিয়ে বিশ্বজুড়ে যে মাতামাতি চলছিল তার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। কোয়ার্টার ফাইনালের খেলায় প্রথম দিনের দুই ম্যাচে জিতেছে ব্রাজিল ও জার্মানি। সেমিতে এই দুটি দলই মুখোমুখি হচ্ছে।


brasil-World-cup-2014

বিশ্বকাপের খেলা ফ্রি সরাসরি দেখুন – Go.DhakaTim.es/FWC14Live
মোবাইলে দেখতে ডাউনলোড করুন ফ্রিতে
Android App – http://goo.gl/zB6BCf
iOS App – http://goo.gl/7iEsvV
Windows Phone – https://thedhakatimes.com/go/DhakaTimesWPApp
NokiaX – http://store.nokia.com/content/520905

গতকাল রাতে কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে জার্মানির মুখোমুখি হয় ফ্রান্সের। ওই খেলায় ১-০ গোলে ফ্রান্সকে হারিয়ে সেমিতে উঠেছে জার্মানি। এবারের বিশ্বকাপে সবচেয়ে রুচিসম্পন্ন খেলা উপহার দিয়ে আসছে জার্মানি। যদিও আর্জেন্টিনা ও ব্রাজিলের বাইরে জার্মানির সমর্থক বাংলাদেশে রয়েছে অনেক কম। তবে ব্রাজিল বা আর্জেন্টিনা না থাকলে সেক্ষেত্রে জার্মানিকেই বাংলাদেশের দর্শকরা সমর্থন করবে।

brasil-1

কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয় রাত ২টায়। ওই ম্যাচে ব্রাজিল কলম্বিয়াকে ২-১ গোলে পরাজিত করে সেমি ফাইনালে উঠেছে। আর তাই সেমি ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও জার্মানি। অপরদিকে আজ রাতে আর্জেন্টিনা ও বেলজিয়ামের মধ্যেকার খেলায় যে জিতবে তারসঙ্গে রাত ২টার সর্বশেষ কোয়ার্টার ফাইনালে কোষ্টারিকা ও ন্যাদারল্যান্ডস ম্যাচের বিজয়ীর সঙ্গে খেলবে।
Germany team

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
bn_BDBengali