The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

লিবিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা: ৫ বাংলাদেশী নিহত

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ লিবিয়ায় পৃথক দুটি ক্ষেপণাস্ত্র হামলায় ৫ বাংলাদেশী নিহত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।


Missile attack on Libya

সংবাদ মাধ্যম জানিয়েছে, লিবিয়ায় গত দু’দিনে পৃথক ২টি ক্ষেপণাস্ত্র হামলায় ৫ বাংলাদেশী নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে ত্রিপোলি বিমানবন্দরের কাছে গাছর বিন গাছর এলাকায় মারা যান ৩ জন। নিহতরা হলেন- গোপালগঞ্জের মোকসুদপুর উপজেলার রফিকুল ইসলামের ছেলে মো: মশিউর রহমান, মাদারীপুরের রাজৈর উপজেলার আলী শেখের ছেলে শেখ মোহাম্মদ মিলন ও একই উপজেলার সরওয়ার মোল্লার ছেলে মো: মুরাদ মোল্লা। নিহত ৩ জনই টাইলস টেকনিশয়ান হিসেবে কাজ করতো। তারা ওই এলাকার একটি ভবনের নির্মাণ কাজ পরিদর্শনে যান। স্থানীয় সময় সকাল ১০টার দিকে একটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে সেখানে আঘাত করে। এতে ঘটনাস্থলেই ওই ৩ জন নিহত হন। তাদের মরদেহ ত্রিপোলি মেডিকেল সেন্টারে রাখা হয়েছে। লিবিয়ার বাংলাদেশ দূতাবাস সূত্রে এ কথা জানানো হয়েছে।

এর আগের দিন মঙ্গলবার বিকেলে ত্রিপোলির সাররাজ এলাকার একটি পানি শোধনাগার কোম্পানিতে হামলায় মারা যান ২ জন। এরা নরসিংদীর বেলাব উপজেলার ফুল মিয়ার ছেলে মো: মনির মিয়া ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার সদর আলীর ছেলে মো: মিলন হোসেন। ওই পানি শোধানাগারে ১৪ বাংলাদেশী কাজ করতেন। এদের মধ্যে আবদুল হামিদ ও আম্বর আলী নামে ২ বাংলাদেশী আহত হয়েছেন। বাকি ১০ জন সুস্থ রয়েছেন এবং তাদের নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে।

উল্লেখ্য, লিবিয়ার ত্রিপোলির মূল বিমানবন্দর দখল নিয়ে ২টি পক্ষের মধ্যে কিছুদিন ধরে সংঘর্ষ অব্যাহত রয়েছে। এর আগে গত ২১ জুন রাতেও ক্ষেপণাস্ত্র হামলায় শরীয়তপুরের মোহাম্মদ মিলন ও মোহাম্মদ স্বপন নামে ২ বাংলাদেশী নিহত হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali